চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক সেবায় ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ কমেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৮
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়ম বাড়লেও কমেছে হয়রানির অভিযোগ। গত ২০১৬-১৭ অর্থবছরে আর্থিক অনিয়ম ও হয়রানির শিকার হয়ে বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ৩ হাজার ৫২১টি অভিযোগ করেছেন গ্রাহকরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ১ হাজার ৯টি কম। ওই সময় (২০১৫-১৬ অর্থবছরে) এই অভিযোগের সংখ্যা ছিল ৪ হাজার ৫৩০টি।

রোববার বাংলাদেশ ব্যাংকের হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে গ্রাহক স্বার্থ সংরক্ষণের বার্ষিক প্রতিবেদন (২০১৬-১৭) প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে এসব তথ্য উঠেছে। প্রতিবেদনটির মোড়ক উন্মোচন করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকিং খাতে গত অর্থবছরে গ্রাহকরা আর্থিক অনিয়ম ও হয়রানির শিকার হয়ে টেলিফোনে এক হাজার ৩৬২টি এবং লিখিতভাবে দুই হাজার ১৬৪টি অর্থাৎ মোট ৩ হাজার ৫২১টি অভিযোগ করেন। যার প্রায় সব অভিযোগই নিষ্পত্তি করা হয়েছে।

অধিকাংশ অভিযোগই ছিল সাধারণ ব্যাংকিং-সংক্রান্ত যা মোট অভিযোগের ৪০ দশমিক ৫৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋণ ও অগ্রিম-সংক্রান্ত অভিযোগ ১৫ দশমিক ৮২ শতাংশ। ট্রেড বিল-সংক্রান্ত ১৫ দশমিক শূন্য ২ শতাংশ, ডেবিট/ক্রেডিট কার্ড-সংক্রান্ত ৯ দশমিক ২৩ শতাংশ, মোবাইল ব্যাংকিং-সংক্রান্ত ২ দশমকি ৪৭ শতাংশ, ব্যাংক গ্যারান্টি-সংক্রান্ত ২ দশমিক ৩৯ শতাংশ, রেমিট্যান্স-সংক্রান্ত ১ দশমিক ৮৫ শতাংশ এবং বিবিধ ১২ দশমিক ৭০ শতাংশ।

এর আগে ২০১৪-১৫ অর্থবছরে ৩ হাজার ৯৩০টি, ২০১৩-১৪ অর্থবছরে ৪ হাজার ৪৭৬ টি ও ২০১২-১৩ অর্থবছরে ৪ হাজার ২৯৬টি অভিযোগ করেছিলেন গ্রাহক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, নির্বাহী পরিচালক মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া, নির্বাহী পরিচালক (বিশেষায়িত) এ কে এম ফজলুল হক মিঞা, এফআইসিএসডির মহাব্যবস্থাপক মো. জামাল মোল্লা, আইটিওসিডির সিস্টেম ম্যানেজার মুহাম্মদ ইসহাক মিয়া এবং এফআইসিএসডি ও আইটিওসিডির কর্মকর্তারা।

Reneta

এ সময় এফআইসিএসডিতে অভিযোগ গ্রহণের জন্য ব্যাংকের আইটিওসিডি কর্তৃক প্রস্তুতকৃত একটি মোবাইল অ্যাপও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেন গভর্নর। এখন থেকে সাধারণ মানুষ বিদ্যমান মাধ্যমের পাশাপাশি এ মোবাইল অ্যাপের মাধ্যমেও অভিযোগ দাখিল করার সুবিধা পাবেন।

মোবাইল অ্যাপটি BB Complaints নামে গুগল প্লে স্টোরে আপলোড করা হয়েছে যা play.google.com/store/apps থেকে ডাউনলোড করা যাবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য ২০১১ সালের ১ এপ্রিল গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র গঠন করে বাংলাদেশ ব্যাংক। পরে এর পরিধি বাড়তে থাকায় আরও বৃহৎ পরিসরে একে ঢেলে সাজিয়ে ২০১২ সালের ২৫ জুলাই গঠন করা হয় ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগ (এফআইসিএসডি)।

ফ্যাক্স (০০৮৮-০২-৯৫৩০২৭৩), ই-মেইল ([email protected]), এসএমএস এবং ১৬২৩৬ নম্বরে ডায়াল করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT