অর্থনীতি

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

ডিপিডিসির খুচরা পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ১৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি।

বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের আবেদনের ওপর গণশুনানিতে ডিপিডিসি ৪৩ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়। তারা বলে, ২০১৬-১৭ অর্থবছরে বিদ্যুতের নিট খুচরা সরবরাহ ব্যয় ইউনিট প্রতি ৭ টাকা ৫০ পয়সা হলেও বিক্রি হচ্ছে ৭ টাকা ৭ পয়সায়।

পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ডিপিডিসির খুচরা পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ১৫ পয়সা বাড়ানোর সুপারিশ করে। কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন এবং গ্রাহকরা এই দাম বাড়ানোর বিরোধিতা করে।

বিষয়:ডিপিডিসি বিদ্যুতের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…