চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহক অধিকার নিশ্চিতে যাত্রা শুরু করলো টিক্যাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে গ্রাহকদের অধিকার নিশ্চিতে ‘আপনি আপনার অধিকারের সাথে আরো শক্তিশালী’ স্লোগানে যাত্রা শুরু করলো “টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)”।

শনিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান টিক্যাব’র আহ্বায়ক মো. মুর্শিদুল হক বিদ্যুৎ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, “একবিংশ শতাব্দীতে আমরা প্রযুক্তির চরম শিখরে অবস্থান করছি। নিত্যনতুন আবিষ্কারের ফলে যত সময় গড়াচ্ছে মানুষ প্রযুক্তি নির্ভর হচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমান সময়ে বাংলাদেশও দুর্বার গতিতে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে।”

টেলি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিক্যাব)’র আহ্বায়ক মুর্শিদুল হক বলেন, “দেশের ১৮ কোটি মানুষই এ খাতের গ্রাহক। প্রযুক্তি যেমন মানুষের জীবনযাপনকে সহজ করছে, তেমনি বিভিন্ন জটিলতাও দেখা দিয়েছে। নিম্নমানের পণ্য ও সেবা, ইন্টারনেটে নিত্যনতুন প্রতারণা, প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের মাত্রাতিরিক্ত আসক্তি; সরকার ও গ্রাহকদের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভুত হয়েছে। তথাপিও এ খাতের রয়েছে বিপুল সম্ভাবনা। বাংলাদেশকে সুখী-সমৃদ্ধি-উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হলে আমাদের প্রত্যেকটি গ্রাহককে দক্ষ ও সচেতন হতে হবে।”

তিনি বলেন, “টেলিকম ও তথ্য প্রযুক্তিখাতের গ্রাহকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয় বলে তারা বেশি প্রতারিত হন। টিক্যাব এ খাতের গ্রাহকদের একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে আবির্ভুত হতে যায়। আমাদের সংগঠন সর্বদাই ন্যায় সঙ্গত কর্মসূচির মাধ্যমে গ্রাহক, স্টেক হোল্ডার ও সরকারের মধ্যে একটি যোগসূত্র স্থাপনের মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে বদ্ধ পরিকর।”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT