চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকের তথ্য সংগ্রহের আগে এখন যা করছে ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২১, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

বিজ্ঞাপনী সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কাছে গ্রাহকের মূল্যবান তথ্য ফাঁসের ফলে তোপের মুখে পড়া ফেসবুক এখন তথ্য সংগ্রহের বিষয়ে সরাসরি গ্রাহক বা ব্যবহারকারীর অনুমতি নিচ্ছে।

কীভাবে ফেসবুক তথ্য সংগ্রহ করে এবং কীভাবে এসব ব্যবহার করা হয়, তা ব্যবহারকারীকে জানাতে আগের চেয়ে বেশি স্বচ্ছতা বজায় রাখতেই এই ব্যবস্থা করেছে বিশ্বের শীর্ষ এই সামাজিক মাধ্যমটি।

ইতোমধ্যে এই বিষয়ে ব্যবহারকারীদের মতামত যাচাই করেছে ফেসবুক এবং এসব কৌশলগত পরিমার্জন বিষয়ে ফেসবুক নিউজরুমে অবস্থান তুলে ধরেছেন ফেসবুকের চিফ প্রাইভেসি অফিসার ইরিন ইগান।

এখন ব্যবহারকারীদের নিউজ ফিডে অ্যালার্ট বা সাবধান বার্তা পাঠিয়ে বিজ্ঞাপন, ফেস রিকগনিশন, প্রোফাইলে দেয়া ব্যক্তিগত তথ্যসহ ব্যবহারকারীর যাবতীয় তথ্য বিষয়ে সম্মতি চাইছে ফেসবুক।

ফেসবুকের দাবি করছে: ব্যবহারকারীর ডেস্কটপ,ল্যাপটপ এবং স্মার্টফোন থেকে অপারেটিং সিস্টেম, হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যাটারি লেভেল, সিগনাল স্ট্রেনথ, স্টোরেজ স্পেস, ব্রাউজারের ধরন, অ্যাপ, ফাইলের ধরণ-নাম,ব্লুটুথ সিগনাল, নিকটবর্তী ওয়াইফাই এবং মোবাইলফোন টাওয়ারের তথ্য নেয়া হয়। এছাড়া ডিভাইস সেটিংসে ব্যবহারকারী ‘অ্যালাউ’ করলে বা অর্থাৎ সম্মতি দিলে জিপিএস লোকেশন, ক্যামেরা,ফটো সম্পর্কিত ডাটাও সংগ্রহ করে ফেসবুক।

শুধু এসবই নয় ব্যবহারকারীর মোবাইলফোন নম্বর থেকে শুরু করে কোন অপারেটর ব্যবহার করছেন কিংবা কোথা থেকে ইন্টারনেট সংযোগ নিচ্ছেন, কোন ভাষায় যোগাযোগ করছেন, স্থানীয় সময় এসব তথ্যও সংগ্রহ করে ফেসবুক।

Reneta

এমনকি ব্যবহারকারী চাইলে মোবাইলফোনের কন্টাক্ট, কল লগ, এসএমএস হিস্টরিও ফেসবুকের নাগালে থাকে।

ফেসবুকের আওতাধীন হোয়াটসঅ্যাপ,ইন্সটাগ্রামে ব্যবহারকারীর তথ্য সংগ্রহের বিষয়টিও যুক্ত হয়েছে এবার।

প্রযুক্তি সংবাদদাতা টেকক্রাঞ্চ বলছে, এর মাধ্যমে অবশেষে ফেসবুক স্বীকার করে নিলো যে হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম আসলে ‘দি ফেসবুক কোম্পানিজ’-এর অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুকফেসবুক তথ্য ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্লোরিডা থেকেই দলে যোগ দেবেন সাকিব

পরবর্তী

ছেলে মেসির ভক্ত, আবদার রক্ষায় তাই রাশিয়ায় প্রসেনজিৎ!

পরবর্তী

ছেলে মেসির ভক্ত, আবদার রক্ষায় তাই রাশিয়ায় প্রসেনজিৎ!

ইরানের সঙ্গে মিলে সিনেমা করতে চান অনন্ত

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT