চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকের অজান্তে কললিস্ট-রেকর্ড সংগ্রহ বন্ধ করতে হবে: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A
করোনাভাইরাস

আনুষ্ঠানিক প্রয়োজন ছাড়া এবং গ্রাহকের অজান্তে সরকারি-বেসরকারি মোবাইল অপারেটরের কাছ থেকে কললিস্ট কিংবা কল রেকর্ড সংগ্রহ করা বন্ধ করতে হবে বলে একটি রায়ে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

প্রায় দশ বছর আগে নেত্রকোনায় শিশু সৈকত অপহরণ ও হত্যা মামলায় গত বছরের ২৮ আগস্ট সংক্ষিপ্ত রায় দিয়েছিল বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ সে রায়টি প্রকাশিত হয়েছে।

এই রায়ে আদালত বলেছেন, ‘হরহামেশাই আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও, ভিডিওসহ নাগরিকের ব্যক্তিগত যোগাযোগ ছড়িয়ে পড়ছে বা প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে,সংবিধানের ৪৪ অনুচ্ছেদে চিঠিপত্রসহ নাগরিকের অন্যান্য যোগাযোগের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগ্রহী কেউ বা কোনো অংশ চাইলেই তা সহজেই লঙ্ঘন করতে করতে পারে না।’

রায়ে বিটিআরসি ও দেশের মোবাইলফোন কোম্পানিগুলোকে তাদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে আদালত বলেছেন, ‘বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং ফোন কোম্পানিগুলোর বৃহত্তর দায়িত্ব হল যোগাযোগের গোপনীয়তা রক্ষা করে সাংবিধানে সুরক্ষা দেওয়া। তারা তাদের কোনো গ্রাহক বা নাগরিকের যোগাযোগ সম্পর্কিত কোনো তথ্যই সরবরাহ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না আইন সেটিকে অনুমোদন দেয়। হানা দিয়ে বা শিকার করে করে নয়, কারো যোগাযোগ সম্পর্কিত তথ্য বা কললিস্টের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে। নইলে সরবরাহ করা তথ্য বা নথি প্রমাণের গুরুত্ব হারাবে এবং সরবরাহকারী ব্যক্তি ও কর্তৃপক্ষ ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘনের দায়ে দায়ী হবেন।’

শিশু সৈকত হত্যা মামলায় উচ্চ আদালত অসামি অলির কললিস্ট তার বিরুদ্ধে প্রমাণ হিসাবে প্রত্যাখ্যান করেছে। কারণ এই কললিস্টে বেসরকারি মোবাইল কোম্পানি স্বীকৃত কর্তৃপক্ষের স্বাক্ষর ছিল না।

এক্ষেত্রে বিদ্যমান সাক্ষ্য আইন সংশোধনের গুরুত্ব তুলে ধরে রায়ে বলা হয়েছে, ‘সাক্ষ্য আইন সংশোধন না করে ডিজিটাল ডকুমেন্টকে সাক্ষ্য হিসেবে স্বীকৃতি না দিলে কোনো ব্যক্তির কল লিস্ট বা কথোপকথনের কোনো মূল্য থাকে না। তাই সাক্ষ্য আইনের সংশোধন বা যুগোপযোগী করা এখন সময়ের দাবি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT