চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাম্য সালিশে মুক্তিযোদ্ধাকে হত্যায় গ্রেপ্তার ২

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:০৩ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন (৬৫) কে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আজ নিহতের ছেলে হাবিব খাঁন বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে মোঠরা এলাকা থেকে লিটন (৪০) ও উজ্জল (৩৮) নামে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েক দিন যাবৎ বীর মুক্তিযোদ্ধা লতিফ খাঁনের সাথে প্রতিবেশী আবু খাঁনের পরিবারের পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে মিমাংসার জন্য শুক্রবার বিকালে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খাঁনের পক্ষের লোকজন বীর মুক্তিযোদ্ধা  লতিফ খাঁনকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Banglabid

এ ঘটনায় মুক্তিযোদ্ধার ছেলে হাবিব খাঁন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। শনিবার মামলার এজাহার ভুক্ত লিটন ও উজ্জলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। একপর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন খুনের ঘটনায় বাসইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলার আসামী দুই জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Reneta

বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযোদ্ধাহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইনসেপ্টা ভ্যাকসিন প্লান্ট বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে’

পরবর্তী

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

পরবর্তী

স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন দুই সাহিত্যিক

সর্বশেষ

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT