অন্যান্য

গ্রামীণ ইউনিক্লোর দশ বছর পূর্তি

গ্রামীণ ইউনিক্লোর দশ বছর পূর্তি উদযাপন, কর্মীরা একত্রে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণ ইউনিক্লোর দশ বছর পূর্তি উপলক্ষে কর্মীরা একত্রে দাঁড়িয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের খুচরা পোশাক বিক্রয় খাতে সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান ইউনিক্লো সোস্যাল বিজনেস লি. প্রতিষ্ঠার ১০ বছর উদযাপন করছে। ১০ বছর ধরে বাংলাদেশে ‘গ্রামীণ ইউনিক্লো’ ব্র্যান্ড নামে ব্যবসা ও নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটি সারা বিশ্বে বিভিন্ন প্রশিদ্ধ ও নামকরা ব্র্যান্ড যেমন ইউনিক্লো, জি ইউ, থিওরি, জে ব্র্যান্ড, পি. এল. এস. টি, প্রিন্সেস টাম টাম সহ আরোও অন্যান্য ব্র্যান্ডের মৌলিক প্রতিষ্ঠান। মূলত বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে এই ব্র্যান্ডটি যাত্রা শুরু করেছে ১০ বছর আগে।

শুরুতে ব্র্যান্ডটি গ্রামের মহিলাদের মধ্যে ১ ডলারে পোশাক বিক্রয়ের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০১৩ সালের জুলাই মাসে প্রথম শোরুম ওপেন এর মাধ্যমে সরাসরি পোশাক ব্যবসায় যুক্ত হয়।

‘গ্রামীণ ইউনিক্লো’র ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বলেন, বাংলাদেশের মানুষের লাইফ স্টাইল পরিবর্তনের জন্য ও সমাজের কল্যাণের জন্য প্রতিনিয়ত আমাদের যে প্রচেষ্টা সেটি এক দিনের নয়। আমাদের মূলনীতি আরামদায়ক। আমরা নিশ্চিত করতে চেষ্টা করছি আরামদায়ক পোশাক, শপ ও লাইফ স্টাইল।

তিনি বলেন, বর্তমানে ঢাকা ও আশেপাশের শহরে শোরুম থাকলেও আমরা আমাদের এই সামাজিক ব্যবসার অবদান সারা দেশে ছড়িয়ে দিতে চাই। আমরা ভবিষ্যতে তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করব।

বর্তমানে গ্রামীণ ইউনিক্লোর স্টোরগুলো রয়েছে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড়ে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…