চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ স্টার্টআপের প্রত্যেকে পেল ১২ লাখ টাকা, আরও যুক্ত ৫ উদ্যোগ

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৫:১১ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
GP-accelerator_batch-4

ডেমো ডে’র মাধ্যমে উদ্যোক্তাদের তৃতীয় ব্যাচকে বিদায় সম্বর্ধনা এবং একই সঙ্গে চতুর্থ ব্যাচকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে গ্রামীণফোন অ্যাক্সিলেরেটর (জিপিএ)।

জিপি হাউজে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গ্রামীণফোন ও এসডি এশিয়া এ অনুষ্ঠানের যৌথ আয়োজক।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সঙ্গে টানা চার মাসের অ্যাক্সিলেরেটর যাত্রা সফলভাবে সম্পন্ন করে তৃতীয় ব্যাচের তিন স্টার্টআপ বিনিয়োগকারীদের কাছে তাদের ব্যবসাকে উপস্থাপন করে। এরপরে চতুর্থ ব্যাচের নতুন পাঁচটি স্টার্টআপকে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘ডিজিটাল দেশ গঠন এবং ডিজিটাল লাইফস্টাইল এর জন্য ডিজিটাল পণ্য ও সেবা খুবই গুরুত্বপূর্ণ। সরকার এক্ষেত্রে সহায়তা করার চেষ্টা করছে এবং আপনারাও এতে সহায়তা করছেন দেখে আমি আনন্দিত।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি বলেন, ‘নতুন বাস্তবতার সাথে তাল মেলাতে আমরা আমাদের ব্যনসার জন্য একটি ইকো সিস্টেম গড়ে তুলতে চেষ্টা করছি এবং আপনাদের উদ্ভাবিত সেবাগুলো আমাদের নেটওয়ার্কে চলে এবং গ্রাহকদের নতুন চাহিদা মেটাতে সাহায্য করে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রামীণফোনের ট্রান্সফরমেশন বিভাগের প্রধান কাজি মাহবুব হোসেন, জিপি অ্যাক্সিলেরেটরের প্রধান মিনহাজ আনোয়ার ও এসডি এশিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর আর খান।

Reneta

নির্বাচিত প্রতিটি স্টার্টআপকে সিড ফান্ড হিসেবে ১২ লাখ টাকা, প্রায় ১০০০ মার্কিন ডলার মূল্যের অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) ক্রেডিট এবং চার মাসব্যাপি জিপি হাউজে কাজ করার জন্য বিশাল জায়গা দেয়া হয়ে থাকে। একই সাথে এ সময়ের মধ্যে বিনিয়োগকারীদের নজরে আসা, খাত সংশ্লিষ্ট পেশাদারদের দ্বারা যাচাই-বাছাই এবং নিজেদের প্রকল্পটি বাণিজ্যিককরণের লক্ষে সবরকম আর্থিক সহযোগিতা পাওয়ার সুযোগ পেয়ে থাকে স্টার্টআপগুলো।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT