চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাস সংকট নিরসনে জ্বালানী প্রতিমন্ত্রীর পরামর্শ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:০০ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

শিল্প কারখানায় প্রয়োজনের অর্ধেক গ্যাসও পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। আর আবাসিক এলাকায় গ্যাসের চাপ না থাকা নিত্যদিনের সমস্যা।

সংকট নিরসনে আবাসিক গ্রাহকদের জন্য এলপিজি আর গাড়িতে জ্বালানী তেল ব্যবহারের পরামর্শ বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রীর।

চট্টগ্রামে শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের মোট গ্যাসের চাহিদা ৪৫০ থেকে ৫০০ মিলিয়ন ঘনফুট, সেখানে সরবরাহ মাত্র ২৫০ মিলিয়ন ঘনফুট।

কাফকো চালু থাকলে গ্যাস সংকট আরো তীব্র হয়ে উঠে। ৯০ সালের পর থেকে চট্টগ্রামে কোনো কারখানায় নতুন গ্যাস সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের।

এ পরিস্থিতিতে চট্টগ্রামে শিল্পায়ন ও জ্বালানী সংকট নিয়ে ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন সিজেএফডির সেমিনার বিদ্যুৎ ভবনে।

বিদ্যুত ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী পাঁচবছরে গ্যাস ও বিদ্যুত সংকট নিরসনে যেসব প্রকল্প নেওয়া হবে তার বেশিরভাগই চট্টগ্রাম ভিত্তিক ।

Reneta

প্রতিমন্ত্রী আরো বলেন, বিদ্যুতের ক্ষেত্রে প্রায় ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। হয়তো সাময়িক ভাবে চট্টগ্রামবাসীর কষ্ট হচ্ছে, তবে আগামী দুবছরের মধ্যে এ কষ্টটা আর থাকবে না।

গ্যাসের ব্যাপারে নসরুল হামিদ বলেন, গ্যাসের ক্ষেত্রেও আমাদের পাকাপোক্ত চিন্তা ভাবনা করা আছে। আবাসিক খাতে যদি আমরা এলপিজিকে ব্যবহার শুরু করতে পারি, সিএনজিকে যদি আমরা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসতে পারি, তবে সেই গ্যাসকে আমরা আগামী দুই তিন বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে ফিরিয়ে দিতে পারবো।

আগামী দিনের উন্নত বাংলাদেশের জন্য চট্টগ্রামকে গ্রোথ সেন্টার হিসেবে ব্যবহার করতে হবে আর তখন এর জ্বালানী সংকট সমাধানের বিকল্প নেই বলে মনে করেন জ্বালানী ও বাণিজ্য বিশেষজ্ঞরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামে জ্বালানী সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রামাঞ্চলেও পৌঁছে দিতে হবে স্তন ক্যান্সার সচেতনতা

পরবর্তী

গ্যাস সংকট নিরসনে জ্বালানী প্রতিমন্ত্রীর পরামর্শ

পরবর্তী

বার্লিনে অ্যান্টিক গাড়ির মেলা

ইমতিয়াজের সেঞ্চুরি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT