চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনবিরোধী: সৈয়দ আবুল মকসুদ

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:৩৫ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত দেশ, জনগণ ও গণতন্ত্রবিরোধী। যে আমলা ও রাজনীতিবিদ এ কাজ করছেন তারা দেশের মানুষের কল্যাণ চায় না। তারা একটি গোষ্ঠীর আশা পূর্ণ করছে। তারা প্রকৃতপক্ষে দেশের মানুষের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক কমিটির পক্ষ থেকে ধর্মঘটে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন।

‘জনবিরোধী, দেশবিরোধী এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য’ সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গ্যাসের দাম না বাড়ানোর জন্য নাগরিক কমিটির ও জ্বালানি বিশেষজ্ঞদের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানানো হলেও সরকার অগ্রাহ্য করেছে। এই অন্যায় সিদ্ধান্তে মানুষের দুর্ভোগ সীমাহীন মাত্রায় বাড়ছে।

‘‘আজকে একজন নিম্ন আয়ের পোশাক কর্মচারির দুঃখের কথা বলবো। তিনি বলেছেন, ‘তারা প্রতিদিন ডাল আর ভর্তা দিয়ে খান। গ্যাসের দাম বাড়ানোয় তাদের আর কাঁচাবাজার করারও শক্তি থাকবে না।’ এখন জ্বালানি খরচ কম, অথচ গ্যাসের দাম বাড়ছে। খুবই অনৈতিক সিদ্ধান্ত এটি।’’

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ২৮ ফেব্রুয়ারি অর্ধবেলা হরতালের ডাক দিয়েছে নাগরিক কমিটি। সরকার সিদ্ধান্ত বাতিল না করলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন বক্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গ্যাসের দাম বৃদ্ধিসৈয়দ আবুল মকসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT