চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশু জবাই সংক্রান্ত বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে গতকাল বুধবার (১৩ মে) রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ এবং কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশনার আলোকে এই বিধানগুলো মানতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ষাঁঢ়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ এবং মহিষ জবাই করতে হলে আগে ‘জবাই উপযোগী’ সনদ নিতে হবে। কোনো পশুর বয়স ১৪ বছরের বেশি হলে বা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হলে স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এ সনদ দিতে পারবেন।

সনদ দিতে অস্বীকৃতি জানানো হলে সংশ্লিষ্ট ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, অনুমোদিত পশু শুধুমাত্র পৌর কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে জবাই করা যাবে। কোনো উন্মুক্ত জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।

আইন বাস্তবায়নের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিদর্শনে বাধা না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Reneta

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, এসব বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এছাড়া এ আইনের আওতাধীন সব অপরাধ ‘আমলযোগ্য অপরাধ’ হিসেবে গণ্য হবে, অর্থাৎ পুলিশ সরাসরি মামলা নিতে পারবে।

রাজ্য সরকার জানিয়েছে, এ সংক্রান্ত ভারতের সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিভিন্ন রায় সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমলযোগ্য অপরাধপশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনপশ্চিমবঙ্গ রাজ্য সরকারপ্রকাশ্যে কোরবানি নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT