চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্যাং কালচারের ছবি ‘আকবর’-এ আরো তিন অভিনেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আকবর) ছবিতে এবার যুক্ত হলেন অভিনয় জগতের আরো তিন জনপ্রিয় মুখ। তারা হলেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান ও ‘গহীন বালুচর’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখা তরুণ অভিনেতা তানভীর।

নির্মাতা জানালেন, ছবিতে যে চরিত্রগুলো থাকছে, সবগুলোই গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান ও তানভীর।

প্রত্যেকেই ইতোমধ্যে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। সিনে হল মাল্টিমিডিয়ার এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। ছবির কেন্দ্রীয় চরিত্র আকবরের নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। তার বিপরীতে আছেন চিত্রনায়িকা ববি।

‘আকবর’-এ চুক্তিবদ্ধ হয়েছেন শহীদুজ্জামান সেলিম

১৬ জানুয়ারি ছবির টাইটেল গান ধারণের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আবার এ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান নির্মাতা সৈকত নাসির।

নতুন এ ছবি নিয়ে শহীদুজ্জামান সেলিম জানান, তিনি ২৭ জানুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন। বললেন, গ্যাং, সাসপেন্সে ভরপুর এ ছবির গল্পে।

আরেক অভিনেতা অমিত হাসান বলেন, ২২ জানুয়ারি চুক্তিবদ্ধ হয়েছি। সৈকত নাসিরের পরিছন্ন নির্মাতা। তার ‘দেশা দ্য লিডার’ আমি দেখেছি। সে সবসময় চেষ্টা করে নিজস্ব স্টাইলে মেকিং দেওয়ার। নিজের চরিত্র নিয়ে কিছু বলতে চাই না। তবে বড় কিছু হতে যাচ্ছে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে আমি ‘আকবর’-এ শুটিংয়ে অংশ নেব।

Reneta

গহীন বালুচরের পর আবার বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন আবু হুরায়রা তানভীর। তিনি বললেন, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ আমার দ্বিতীয় ছবি। ছবিটি মূলত গ্যাং কালচার নিয়ে। এখানে নায়ক হচ্ছে ক্রাইম আর ভিলেন হচ্ছে প্রশাসন! একেবারে নতুন চরিত্র নিয়ে হাজির হতে যাচ্ছি। নিজেকে ভাঙা ও প্রমাণের যথেষ্ঠ সুযোগ থাকছে। তাই এরই মধ্যে প্রস্তুত হতে চেষ্টা করছি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ প্রতিটি চরিত্রে অভিনয়ের সুযোগ থাকছে। প্রতিটি চরিত্রই শক্তিশালী। এক্টিং কাস্ট নির্ভর ছবি হবে এটি। তিনি বলেন, গানের শুটিং সেরে গল্প-চিত্রনাট্য নিয়ে নতুন করে প্রচুর স্টাডি করেছি। কারণ, এ দুটো জিনিস ভালো হলে সিনেমা হলে দর্শককে ধরে রাখা সম্ভব হয়।

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’র গল্পে দেখা যাবে, ১৯৭৪ সাল পরবর্তী রাজধানীর গ্যাং কালচার। যেখানে ফুটে উঠে ঢাকার উত্থান পতন। রণক ইকরামের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবুর ও আসাদ জামান।

নির্মাতা জানান, আরও কিছু শিল্পী যোগ হবেন ছবিতে। শুটিংয়ের আগেই তা জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানআকবরইমনলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মেয়েরা বিশ্বকাপে যাচ্ছে এটাই গৌরবের’

পরবর্তী

নুসরাত হত্যা: পেপারবুক প্রস্তুত, ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষা

পরবর্তী

নুসরাত হত্যা: পেপারবুক প্রস্তুত, ডেথ রেফারেন্স শুনানির অপেক্ষা

বিএনপি

কোনো বিশেষ দেশের পর্যবেক্ষক যেন নির্বাচনে মাতব্বরি না করে: এইচ টি ইমাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬

অপরাজিত থাকার অনন্য রেকর্ডটা এখন স্পেনের

জুলাই ২০, ২০২৬
বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

বিশ্বকাপে হারের পর মেজাজ হারালেন পারেদেস

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT