চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৌরব ও গর্বের মাস

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০০ অপরাহ্ণ ০১, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A

বাঙালি জাতির লড়াই-সংগ্রমের ইতিহাসে মার্চ মাস স্থান করে নিয়েছে গৌরব আর গর্বের মাস হিসেবে। এই মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিকামী বাঙালির প্রাণের দাবি- স্বাধীন বাংলাদেশ অর্জনের জন্য স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যোনে ৭ মার্চ ঐতিহাসিক সেই ভাষণের আগে তার হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতাদের নিয়ে প্রতিদিনই বৈঠক করেছিলেন বঙ্গবন্ধু। সেইসব বৈঠকেই ছিল স্বাধীন বাংলাদেশ জন্মের পরিকল্পনা।

বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির শিক্ষা আন্দোলন আর ঊনসত্তরের গণ অভ্যুত্থানের রক্তাক্ত পথ বেয়ে এসেছিল একাত্তরের মহান মুক্তিযুদ্ধ। যা বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম ঘটনা। সশস্ত্র সেই সংগ্রামে জাতির কয়েক হাজার বছরের সামাজিক-রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয়েছিল এই মার্চ মাসে। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অগ্নিঝরা ভাষণে পরিপূর্ণ হয়েছিল সব চাওয়া, সব পাওয়া।

তবে এই পূর্ণতা সহজে আসেনি। মার্চ মাসের শুরু দিন থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র প্রকাশ্যে আসে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সেদিন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে বাঙালির ক্ষমতায় যাওয়ার পথ রুদ্ধ করে দেয়। যে অধিবেশন শুরুর কথা ছিল ৩ মার্চ। সেদিনের পরে আলোচনার নামে প্রতিদিনই বেড়েছে পাকিস্তানীদের ষড়যন্ত্র। যার চরম বহিঃপ্রকাশ ২৫ মার্চ কালো রাত। সেই রাতে পাকিস্তানি সৈন্যরা কামান, মর্টার, রাইফেল-সহ বিভিন্ন প্রাণঘাতি অস্ত্র নিয়ে নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Banglabid

জাতির পিতা পাকিস্তানিদের সেই ষড়যন্ত্র বুঝতে পেরেছিলেন। তাই আর দেরি না করে ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় বাঙালির গর্বের লড়াই। ‘জয় বাংলা’ স্লোগানে শুরু হয় স্বাধীনতার লড়াই। নিজেদের অস্তিত্ব বাংলাদেশ অর্জনের সংগ্রাম। যার সফল পরিণতি পায় একাত্তরের ১৬ ডিসেম্বরে; লাল-সবুজ পতাকা।

আমরা জানি, মার্চ থেকে ডিসেম্বর; কতটা কঠিন এক সময়। ক্যালেন্ডারের হিসেবে হয়তো তা মাত্র কয়েক মাস। কিন্তু তার পেছনের ভিত্তি রচিত হয়েছিল বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। প্রাণ হারাতে হয়েছে লাখ লাখ মানুষকে। অসংখ্য নারীকে হারাতে হয়েছে তাদের সম্ভ্রম। অগণিত মানুষকে চিরতরে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে।

আমরা তাই মনে করি, এই মাসটা শুধু ক্যালেন্ডারের কয়েকটি দিনের পরিচয় বা তারিখ নয়। এটা বাঙালির গর্বের মাস, গৌরবের মাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ মার্চমার্চ মাসস্বাধীনতার মাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT