বিনোদন

গৌতম ঘোষের ‘শঙ্খচিল’র প্রথম লুক

গৌতম ঘোষের ‘শঙ্খচিল’র প্রথম লুক

‘পদ্মা নদীর মাঝি’,‘মনের মানুষ’র’ মতো কালজয়ী যৌথ প্রযোজনার ছবিগুলো যিনি পরিচালনা করেছেন, তিনি ভারতের অন্যতম সেরা চিত্রপরিচালক গৌতম ঘোষ। ফের তিনি দুই বাংলার অর্থায়নে ছবি নির্মাণ করছেন। 

এবারের ছবির নাম ‘শঙ্খচিল’। সম্প্রতি ছবিটির ‘ফার্স্ট লুক’ প্রকাশিত হয়েছে। ছবিটির ‘ফার্স্ট লুক’ প্রকাশ হওয়ার পর এরইমধ্যে চলচ্চিত্রপ্রেমীরা কৌতূহলী হয়ে উঠেছেন ছবিটির প্রতি।

শঙ্খচিল’ ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মেগাস্টার প্রসেনজিৎ চট্রোপাধ্যায়। তার বিপরীতে জুটি বেঁধেছেন ঢাকার ‘লাল টিপ’ খ্যাত অভিনেত্রী কুসুম সিকদার। ছবিটি আগামী ১লা বৈশাখে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

‘শঙ্খচিল’ প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর, আশীর্বাদ চলচ্চিত্রের হাবিবুর রহমান খান এবং প্রসেনজিৎ।

বিষয়:কুসুম শিকদার গৌতম ঘোষ প্রসেনজিৎ শঙ্খচিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…