চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গোল’ পেয়ে রাগ ঝাড়লেন রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো গোলের পর রাগ দেখাচ্ছেন, ফুটবল মাঠে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই তো সেই ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে নামলেই গোলের পর গোল। লা লিগায় জ্বলতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে দেখা মিলল সেই চিরচেনা সিআর সেভেনের। তাতে পুড়ে ছারখার অ্যাপোয়েল নিকোশিয়া। সাইপ্রাসের দলটির বিপক্ষে গ্রুপপর্বে ঘরের মাঠে জোড়া গোল করেছিলেন, এবার করলেন প্রতিপক্ষের মাঠে যেয়েও। ক্রমান্বয় গোলখরায় ভুগে অস্বস্তিতে ছিলেন, গোল পেয়েছেন বলে হয়ত রোনালদোর স্বস্তি প্রকাশই আশা করেছিলেন সকলে। কিন্তু মিলল উল্টোটাই। ম্যাচের পর সংবাদ মাধ্যমের ওপর ঝাল ঝেরেছেন পর্তুগিজ তারকা।

কিছুদিন ধরেই স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন, রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বনিবনা হচ্ছে না পর্তুগিজ অধিনায়কের। টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর দলের তরুণ ও অনভিজ্ঞ লাইনআপকে দোষারোপ করেছিলেন রোনালদো। মাদ্রিদে অসুখী থাকায় মৌসুম শেষে স্পেন ছাড়বেন বলেও রোনালদোকে ঘিরে গুঞ্জনের পরদ চড়েছে।

সেসবকে সঙ্গী করেই অ্যাপোয়েল ম্যাচের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন রোনালদো। আলোচনা-সমালোচনাগুলো যে ভালোভাবে নেননি সেটার পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশই ঘটালেন গণমাধ্যমের প্রতি রাগ ঝেড়ে। টটেনহ্যামের ম্যাচের পর তার দেয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলেও দাবি রোনালদোর, ‘আমি বলি এক, আর আপনারা লেখেন এক।’

‘তাহলে আমার সঙ্গে আপনারা কথা বলতে আসেনই বা কেন?’ রোনালদোর পাল্টা প্রশ্ন।

ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন লুকাস ভাসকেজ এবং নাচো ফার্নান্দেজও। দুই খেলোয়াড়ের দাবি মাঠে কিংবা ড্রেসিংরুমে, বেশ ভাল বন্ধুই রোনালদো এবং সার্জিও রামোস। তাদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি হয়নি যে দুজনের সম্পর্ক নষ্ট হবে!

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্পে নতুন উপদ্রব দূষিত পানি

পরবর্তী

১ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

পরবর্তী
এসএসসি

১ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

Students and guardians gather outside a school building in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের পড়া ক্লাসে শেষ করার পক্ষে অভিভাবকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT