চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলের খাতা খুললেন রোনালদো, হাসল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো গোলের উদযাপন করছেন, রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগা মৌসুম শুরুই হয়েছে লিওনেল মেসির থেকে নয় গোল পিছিয়ে থেকে। এরপর যত ম্যাচ গড়িয়েছে চিরপ্রতিপক্ষকে এগিয়ে যেতে দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশেষে তিনি জ্বললেন। আর তাতে শনিবার গেটাফের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল উঠে গেছে টেবিলের দ্বিতীয় স্থানে। চিরপ্রতিপক্ষ বার্সেলোনা তাদের থেকে এগিয়ে আছে চার পয়েন্টে। কাতালানরা আবার ম্যাচ খেলেছে একটি কম।

গেটাফের মাঠে রিয়ালের শুরুটা হয়েছে বেশ সাবধানী। কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে অতিথিদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের ৩০ মিনিটেরও বেশি সময় পর্যন্ত।

৩৫ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে করিম বেনজেমার জোরালো শট বার কাঁপিয়ে চলে যায় বাইরে।

ম্যাচের ৩৯ মিনিটে গেটাফের রক্ষণ প্রতিরোধ ভেঙে রিয়াল শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন  ওই বেনজেমাই। প্রায় একক প্রচেষ্টায় ডি-বক্সের ডানপ্রান্ত থেকে ফরাসী তারকার মাটি ঘেঁষা শট গোলরক্ষককে পরাস্ত করে।

বিরতি থেকে ফিরে উজ্জীবিত রিয়ালকে ব্যাকফুটে ঠেলে দিয়ে সমতায় ফেরে গেটাফে। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে আক্রমণভাগের ডান প্রান্ত থেকে হোর্হে মলিনার দিকে বল ঠেলে দেন ফজর। সেই ক্রস থেকে মলিনার নেওয়া শট জালে জড়িয়ে গেলে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না রিয়াল গোলরক্ষক কিকো ক্যাসিয়ার।

দল বিপদে। এমন সময়ে গেটাফে রক্ষণে বারবার আক্রমণ নিয়ে হাজির হয় রিয়ালের খেলোয়াড়রা। বিপরীতে গোল না পেয়ে পর্তুগিজ তারকাকে বেশ হতাশ হতেও দেখা যায় কয়েকবার।

৭৩ মিনিটে লা লিগা মৌসুমের প্রথম গোলটা পেয়েই যাচ্ছিলেন রোনালোদো। ডি-বক্সের বাইরে থেকে তার নেয়া শট গেটাফে শিবিরকে কাঁপিয়ে চলে যায় বাইরে।

তবে এই ম্যাচে আর খালি হাতে ফিরতে হয়নি সিআর সেভেনকে। ৮৫ মিনিটে ইস্কোর থেকে উড়ে আসা বলকে দারুণভাবে পায়ে নামিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড় কাটিয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন বিশ্বসেরা ফুটবলার। চলতি লা লিগা মৌসুমে এটিই রোনালদোর প্রথম গোল।

ভাগ্যকে দোষ দিতে পারে গেটাফেও। ম্যাচের শেষ মিনিটে সমতাসূচক গোলটি প্রায় পেয়েই যাচ্ছিল তারা। স্বাগতিকদের একটি আক্রমণ রিয়াল গোলরক্ষক পাঞ্চ করেও বিপদমুক্ত করতে না পারায় ফাঁকায় বল পেয়ে যান ল্যানসেন। তার জোরালো শট বার ঘেঁষে বাইরে চলে গেলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়া নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসিকে হারিয়ে প্যালেসের চমক

পরবর্তী

থমকে গেছে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান সড়কের সংস্কার কাজ

পরবর্তী
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক সংস্কার কাজের জন্য বড় মেশিন কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

থমকে গেছে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান সড়কের সংস্কার কাজ

পিএসজির খেলোয়াড়রা জয় উদযাপন করছে, সবাই একত্রে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভানিদের ছাড়া পিএসজির নাটকীয় জয়

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT