গাইবান্ধা

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ৫ ধর্ষক গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোবিন্দগঞ্জে স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ ধর্ষক এবং ওই শিক্ষার্থীর ‘প্রেমিক’ শিমুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত আফজাল হোসেন জানান, ভিকটিম গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামের শিমুল মিয়াকে ভালোবাসতো। প্রেমিকের প্ররোচনায় রোববার দবাগত রাত সাড়ে ১২ টার বিয়ে করার উদ্দেশে বাড়ি থেকে পালিয়ে যায়।

তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে থেকে ওৎ পেতে থাকা বুরুজ ইউনিয়নের কাজীপাড়া নাওভাংগা গ্রামের নীল মাহমুদের পুত্র এনামুল হক (৩০), আজিম উদ্দীনের পুত্র রেজাউল ইসলাম (৩২), ভোলা মিয়ার পুত্র ধলু মিয়া (২২), এজদুর রহমানের পুত্র সুমন মিয়া (২০) এবং কাজী সাহারুলের পুত্র সাদ্দাম ওরফে সুজন কাজী (৩০) ওই কিশোরীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ ধর্ষকসহ তার প্রেমিককে আটক করে।

আফজাল হোসেন বলেন, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ ঘটনায় ধর্ষকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও অভিযুক্তদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি রেকর্ড কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় পুরিশ।

বিষয়:গণধর্ষণ গোবিন্দগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…