বাংলাদেশ

গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয়ী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে জয়ী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ-৩ ( টুঙ্গীপাড়া এবং কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর সব কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানানো হয়।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ১০৪ ভোট।

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে এস এম জিলানি পেয়েছেন মাত্র ১২৩ ভোট।

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…