চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে হামলার প্র‌তিবা‌দে ঢাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্র‌তিবা‌দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও রাজু ভাস্কর্যে সংহতি সমাবেশ করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ৷

সেখানে বশেমরবিপ্রবি উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন৷

Banglabid

এসময় শিক্ষার্থীরা “জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে”, “শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না”, “হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না”, “ভাইয়ের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই”, এক দুই তিন চার দালাল ভি‌সি গ‌দি ছাড়”, “স্বৈরাচারের বিষদাঁত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” বি‌ভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে ডাকসুর ভিপি ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, ‘রাজনৈতিক দলদাস ও অনুগত ব্যক্তিদের দিয়ে পরিচালনার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে প্রশাসন ছাত্রলীগের মাস্তানবাহিনী দিয়ে হামলা চালায়৷ প্রতিটি বিশ্ববিদ্যালয়েই আমরা এই চিত্র দেখেছি৷ একই চিত্র দেখতে পাচ্ছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জে৷ সেখানকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের বাছুড় বলে মন্তব্য করেন৷ খোন্দকার নাসিরের মতো অপদার্থ একজন উপাচার্যকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠান কীভাবে চলে?

নূর বলেন, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে না আসতে পারেন, তার জন্য একটি সাঁকো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এবং ভাঁড়াটে মাস্তান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে৷ গোপালগঞ্জের প্রশাসনকে বলতে চাই, বঙ্গবন্ধুর পুণ্যভূমিকে যে উপাচার্য কলঙ্কিত করলেন, আপনারা তার ও তার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিন৷

Reneta

সংহতি বিক্ষোভে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে আমরা প্রয়োজনে গোপালগঞ্জে যাব৷ আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি৷

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লার সঞ্চালনায় সংহতি বিক্ষোভে অন্যদের মধ্যে পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, লুৎফুন নাহার, আবু হানিফ, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম প্রমুখ বক্তব্য দেন৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবিতে বিক্ষোভশিক্ষার্থীদের ওপর হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গালি বয়’কে অস্কারে পাঠাচ্ছে ভারত

পরবর্তী

সাউথ এশিয়ান ইয়্যুথ লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আহসান রনি

পরবর্তী

সাউথ এশিয়ান ইয়্যুথ লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন আহসান রনি

নাগালের টার্গেটে ব্যাটসম্যানদের পরীক্ষা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT