চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে মতুয়াদের স্নানোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে মতুয়াদের স্নানোৎসবের দৃশ্য, হাজারো মানুষ নদীতে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি হরিচাঁদ ঠাকুরের বাড়ীতে শুক্রবার ভোর রাতে শুরু হওয়া পূণ্য স্নানোৎসব শেষ হয়েছে আজ শনিবার ভোরে।

পূজা অর্চনার মধ্যদিয়ে দিয়ে শুরু হওয়া এ স্নানোৎসব চলাকালীন সময়ে নারী-পুরুষ কোন ভেদাভেদ চোখে পড়েনি। ‘পাপ মোচনে’র আশা বুকে বেঁধে যে যার মতো করে স্নানোৎসব শেষ করেছে ।

গত দুদিন ধরে এ পূণ্য স্নানোৎসবে অংশ ভক্তরা ঠাকুর বাড়ি স্নানোৎসব করেছে। তবে, এবার হয়নি তিন দিনব্যাপী মহাবারুণী মেলা।

স্থানীয়দের কেউ কেউ বলেছেন, ঠাকুরবাড়ির সদস্য ও সরকার দলীয় কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর আন্তরিক হলেই হয়তো স্নানউৎসব বন্ধ করা সম্ভব হতো।

অভিযোগ করে তারা বলেন, হাজারো মতুয়াদেও স্নানোৎসব থেকে করোনার সংক্রমন ব্যপকভাবে ছড়িয়ে পড়তে পারে।

তাদের দাবি, করোনার কারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে স্নানোৎসব ও তিন দিনব্যাপী মেলা বন্ধের নির্দেশনা দেওয়া হলেও মতুয়াভক্ত এসব নির্দেশনা উপেক্ষা করে কাশিয়ানীর ওড়াকান্দিতে পূজা অর্চনা ও স্নানোৎসবে যোগ দেন।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ১২১৮ বঙ্গাব্দে ইংরেজি ১৮১১ খ্রিস্টাব্দের ১১ মার্চ কাশিয়ানী উপজেলা সাফলীডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরি ঠাকুর। যদিও ভক্তরা তাকে হরিচাঁদ নামেই ডাকতেন। পিতা যশোবন্ত ঠাকুরের পাঁচ ছেলের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পরে পার্শ্ববর্তী ওড়াকান্দি গ্রামে বসতি গড়েন হরিচাঁদ ঠাকুর। সেখানে হরিচাঁদ ঠাকুরের অলৌকিকত্ব ও লীলার জন্য প্রসিদ্ধ হয়ে ওঠেন।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১০ তম জন্মতিথি উপলক্ষে শুক্রবার ওড়াকান্দি গ্রামের ঠাকুরবাড়িতে বারুণী স্নানোৎসব ও তিন দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। করোনা সংক্রমণ ঠেকাতে স্থানীয় প্রশাসন দ্বিতীয়বারের মতো মেলা বন্ধ করে দেয়। গত বছরও এ সময়ে করোনার প্রথম ধাপের সংক্রমণ ঠেকাতে এই উৎসব বন্ধ রাখা হয়েছিল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুলে দেয়া হলো ‘এফ ক্যাট’, উদ্বিগ্ন বলিউড

পরবর্তী

আবারও শাহাদুজ্জামানের গল্প নির্মাণে মিঠু, থাকছেন বাঁধন-পার্থ

পরবর্তী
চলচ্চিত্র শিল্পের বিভিন্ন তারকা ও নির্মাতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও শাহাদুজ্জামানের গল্প নির্মাণে মিঠু, থাকছেন বাঁধন-পার্থ

অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএলটি'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT