চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
গোপালগঞ্জ, জনপদ
A A

সন্তানকে মারপিটের বিচার চেয়ে করা অভিযোগের সর্বশেষ খবর জেনে থানা থেকে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যক্তির নাম লিটু সরদার।

বৃহস্পতিবার ৩টায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাজাইল ইউনিয়নের সাজাইল বাজারের অদুরে গ্রামীন টাওয়ারের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে নিহতের বড় ছেলে লিমন সরদার।

বাংলাদেশ বিমানের গাড়ি চালক লিমন সরদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কাশিয়ানী থানার ওসি মো, আজিজুর রহমান এবং ওসি মো. ফিরোজ আমার বাবা লিটু সরদারকে মোবাইলে ফোন করে থানায় ডেকে নিয়ে যায়। কেন ডেকেছিলো তা জানা যায়নি। থানা থেকে বেরিয়ে আমার বাবা আনুমানিক বেলা ৩টার দিকে সাজাইল বাজারের অদুরে গ্রামীন টাওয়ারের কাছে পৌঁছালে এলাকার সন্ত্রাসী ইমরুল সরদার ও তার বাহিনীর সদস্য রাজু সরদার, কাহার সরদার, তাজ সরদার ও রোমান সরদারসহ আরো অনেকে আমার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হাত পায়ের রগ কটে আহত করে।

ঘটনার পরপরই গোপালগঞ্জের আড়াইশ বেড হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন বলে জানান লিমন।

লিমন আরো বলেন, আমার বাবাকে হত্যার ৩ দিন আগে সন্ত্রাসী ইমরুল তার বাহিনীর অন্যান্য সদস্যরা আমার ছোট ভাই লিংকন সরদারকে মারপিট করে।ঘটনার বিচার চেয়ে থানায় একটি অভিযোগ করা হয়। এ সময় ইমরুলের চাচা মোহাম্মদ সরদার ও বাচ্চু সরদার আমার বাবাকে দেখিয়ে দেয়ার হুমকি দেয়। অভিযোগের ৩ দিন পর বৃহস্পতিবার সকাল ৯টার দিকে থানার ওসি মো, আজিজুর রহমান অথবা থানার ওসি মো, ফিরোজ আমার বাবাকে ফোন করে থানায় ডেকে নেয়।

নিহত লিটু সরদারের স্ত্রী ডলি সুলতানা বলেন: খুনিরা শুধু পেশাদার সন্ত্রাসীই নয়, তারা এলাকায় চুরি, ডাকতি সহ সব ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডের সাথে জড়িত জেনেও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।

Reneta

জানা যায়, এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুপিয়ে হত্যাগোপালগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT