চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জের সড়কে ঝরলো মা ছেলের প্রাণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের গ্যাড়াখোলায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহত শাওন বেগম (৩৫) ও তার শিশু পুত্র শাকিব (৮) এর বাড়ী মুকসুদপুর উপজেলার ঢাকপাড়া গ্রামে।

শনিবার সকাল ৮ টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

Banglabid

হাইওয়ে থানার ওসি শেখ মোঃ মাহফুজুর রহমান সাংবাদিকদের জানিয়েছে: মুকসুদপুর উপজেলার স্কুল শিক্ষক ইরশাদের স্ত্রী শাওন বেগম শনিবার সকাল ৮টায় শিশুপুত্র শাকিবকে সঙ্গে নিয়ে গ্যাড়াখোলা বিশ্বরোড পার হওয়ার সময় গোপালগঞ্জ অভিমুখী সেন্টমার্টিন নামে যাত্রীবাহী একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।

খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বাসটি আটকের পর ওই গাড়িসহ আরো বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে উত্তেজিত জনতা। এ সময় ওই রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টায় যান চলাচল শুরু হয়।

এর আগে একই জায়গায় একাধিক সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০ জনের মত শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বৃদ্ধ নারী-পুরুষ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউরোপা লিগে নিষিদ্ধ এসি মিলান

পরবর্তী

অবৈধ অভিবাসী বহনকারী সেই জাহাজের ক্যাপ্টেন গ্রেপ্তার

পরবর্তী
ইটালি-অভিবাসীদের জাহাজ-ক্যাপ্টেন গ্রেপ্তার

অবৈধ অভিবাসী বহনকারী সেই জাহাজের ক্যাপ্টেন গ্রেপ্তার

আফগান-পাকিস্তান ম্যাচে ‘রাজনীতির মসলা’

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT