রাষ্ট্র বিরোধী তৎপরতার উদ্দেশ্যে গোপনে সভা করার সময় জামায়াতে ইসলামির অঙ্গ সংগঠন ইসলামি ছাত্রী সংস্থার ১০ নেত্রীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
রাজধানীর সেগুন বাগিচার একটি ফ্ল্যাট থেকে রোববার ওই নেত্রীদের আটক করে ডিবি।
গোয়েন্দাদের দাবি, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা গোপনে সভা করছিলো।
দুপুরে তাদের আটক করে মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি গোয়েন্দা পুলিশ।







