আন্তর্জাতিক

গোপন তথ্য ফাঁস: ভারতীয় নৌঘাঁটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ

গোপন তথ্য ফাঁস: ভারতীয় নৌঘাঁটিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ

পাকিস্তানি গোয়েন্দা সংস্থাকে গোপন তথ্য দেয়ার অভিযোগে ভারতীয় সাত নৌ কর্মকর্তার ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির নৌবাহিনী।

একই সাথে গুপ্তচরবৃত্তি রুখতে ভারতীয় নৌঘাঁটি ও জাহাজে স্মার্টফোন এবং ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটি।

সোমবার ভারতীয় নৌবাহিনীর সব সদস্যের জন্য এ আদেশ জারি করা হয় বলে দেশটির গণমাধ্যমে জানানো হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন: ভারতীয় সাতজন নৌকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সংবেদনশীল তথ্য ফাঁস করার সময় ধরা পড়ার পরেই নৌবাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছেন।

অভ্যন্তরীণ আদেশে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে: মেসেজিং অ্যাপস, নেটওয়ার্কিং এবং ব্লগিং, কনটেন্ট শেয়ারিং, হোস্টিং, ই-কমার্স সাইটগুলোর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করা হচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…