চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো কাশ্মীরকে পাকিস্তানের ম্যাপের সঙ্গে যুক্ত করলেন ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নেপালের মানচিত্র নিয়ে সাম্প্রতিককালে বিতর্কের পর এবার গোটা কাশ্মীরসহ ভারতের একাধিক অংশ মানচিত্রে যুক্ত করল পাকিস্তান সরকার। 

মঙ্গলবার জম্মু,কাশ্মীর, লাদাখ এবং গুজরাতের জুনাগঢ় অংশ নিয়ে পাকিস্তানের নতুন মানচিত্র প্রকাশ করেছে ইমরান খান সরকার। বুধবার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার এক বছর পূর্ণ হচ্ছে। আর তার ঠিক আগেই এই মানচিত্র প্রকাশ করল পাকিস্তান।

মানচিত্র প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘পাকিস্তানের মানুষের লক্ষ্য প্রকাশিত হয়েছে এই মানচিত্রে। আজ একটি ঐতিহাসিক দিন, কারণ আমরা একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছি, যা গোটা দেশ ও কাশ্মীরের মানুষের ইচ্ছেতেই তৈরি হয়েছে।’

এতদিন পর্যন্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অংশকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অংশ বলে দাবি করত না। গিলগিট-বালুচিস্তানকে নিজেদের বলে উল্লেখ করলেও বাকি অংশকে পাকিস্তান ‘আজাদ কাশ্মীর’ বলে উল্লেখ করত।

এবিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, এই প্রথমবার পাকিস্তান গোটা বিশ্বের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করল। তিনি দাবি করেন, কাশ্মীরের বিতর্কিত অংশের সমস্যা যেন মেটানো সম্ভব হয় জাতিসংঘের সাহায্যে।

পাকিস্তান আরও জানিয়েছে, বুধবার, ৫ অাগস্ট দিনটিকে ‘কালা দিবস’ হিসেবে পালন করা হবে পাকিস্তানে। পাকিস্তানের মন্ত্রিসভা ছাড়াও বিরোধী দল এমনকী কাশ্মীরি নেতৃত্বেরও এতে সমর্থন রয়েছে। নয়া মানচিত্র পাকিস্তানের মানুষের আশা ও বিশ্বাসকে সমর্থন করে।

Reneta

নতুন মানচিত্রকে পাকিস্তানের সরকারি ম্যাপ হিসেবে উল্লেখ করে ইমরান বলেন, কাশ্মীর ও পাকিস্তানের মানুষের অসম্পূর্ণ ইচ্ছেকে সম্পূর্ণ করবে এই মানচিত্র। পাক প্রধানমন্ত্রীর কথায়, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে ভারত গত বছরের ৫ অাগস্ট যে অবৈধ পদক্ষেপ করেছে, পাকিস্তানের নয়া মানচিত্র তা বাতিল করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরজম্মুপ্রধানমন্ত্রী ইমরান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT