চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেমস জগতে মুশফিকের অভিষেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, অন্যান্য খেলা, ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন গেমস জগতে মুশফিকের অভিষেকের ছবি, আসছে নতুন প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে ক্রিকেট গেমিং অ্যাপ, নাম ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’। কাজটি করা হয়েছে পাঁচ মাসেরও কম সময়ে, মাত্র আটজন প্রোগ্রামার দিয়ে।

এরইমধ্যে গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য তারকা মুশফিকুর রহিম। হাউজ্যাট গেমিং অ্যাপে নিজের অ্যাভাটারে ব্যাট হাতে মাঠে নামবেন মুশফিক, খেলবেন ভার্চুয়াল ময়দানে।

বিরাট এ কর্মযজ্ঞের খবর পৌঁছে গেছে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছেও। দেশের গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন আশাবাদ দেখছেন তিনি।

অ্যাপটির উদ্যোক্তা কাজী সাজেদুর রহমান
উদ্যোক্তা কাজী সাজেদুর রহমানের পড়াশোনা মূলত কম্পিউটার বিজ্ঞানে। কিন্তু প্রবল আগ্রহ খেলাধুলায়। বিপরীতমুখী দুটো বিষয়কে পেশাগত জীবনে এক করতে চেয়েছেন বহুবার।

সেই লক্ষ্যে তৈরি করেছেন কেপিসি এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান। কিন্তু প্রতিবারই সেটা না হয়ে তৈরি হয়ে গেছে নতুন কিছু। কখনো কাগজের গ্লাস তৈরি করেছেন, সেটি আবার অনলাইন-অফলাইনে সাড়াও ফেলেছে।গেমস জগতে মুশফিকের অভিষেক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কখনো এ শহরের মানুষের জন্য গ্রামীণ স্বাদের চুঁইঝাল মাংস পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে, সেখানেও তৈরি হয়েছে নতুন বাজার। এমন একাধিক ব্যতিক্রমী ধারণা তাকে এনে দিয়েছে জাতীয় পর্যায় থেকে উদ্যোক্তা সম্মাননা পুরস্কারটি। আর গণমাধ্যম সেসব সাফল্যের খবর দেখিয়েছে বড় আকারে। কিন্তু তাতে কি? আক্ষেপের জায়গাটি যে তখনও ছিল।

যেভাবে তৈরি হল গেমিং অ্যাপটি
পড়াশুনার বিষয়ের সাথে খেলাকে জুড়ে দেয়ার ভাবনাটি নিয়ে কাজ করতে করতে হঠাৎ পেয়ে গেলেন আইডিয়া। সামনে যেহেতু টি-টুয়েন্টি বিশ্বকাপ। মাঠে থাকবে বাংলাদেশ দল। যদি এমন করা যায় যে, পুরো বাংলাদেশ টিমের সাথে সমর্থকরাও থাকবে ভার্চুয়াল দুনিয়ায়, নিজের পছন্দের ক্রিকেটারের অবয়ব নিয়ে জার্সি পরে নেমে যাবে মাঠে, কেমন হয়?

আইডিয়া পেটেন্ট করে কাজে নেমে পড়লেন সাজেদুর রহমান। প্রথমেই চুক্তি করলেন আরেকটি আইটি প্রতিষ্ঠান টারটেল সলিউশনসের সাথে।

ওদিকে ছেলেবেলা থেকেই কাছের মানুষ মুশফিকের সঙ্গে শেয়ার করলেন আইডিয়াটা। মুশফিকের উচ্ছ্বাস আর উৎসাহে কাজের গতি বেড়ে গেল কয়েকগুণ। আট জন প্রোগ্রামারের রাত-দিনের পরিশ্রমে ভর করে পাঁচ মাসের কম সময়ে তৈরি হয়ে গেল গেমিং অ্যাপ ‘হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল’।

যা আছে এই গেমে
মুশফিকুর রহিমের লিজেন্ডারি ইমেজকে প্রাধান্য দিয়ে গেমিং অ্যাপটি তৈরি। সে হিসেবে বলা যায় তিনিই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

লোগো থেকে জার্সি, মাঠ থেকে ড্রেসিংরুম, সবখানেই পাওয়া যাবে হুবহু বাস্তবের মুশফিকের উপস্থিতি। সাথে আছে হাই-ডেফিনেশন গ্রাফিক্সে তৈরি মুশফিকের নিখুঁত অ্যাভাটার।

যিনি গেমটি ডাউনলোড করলেন, তিনি ভার্চুয়াল মাঠে নিজেই হয়ে উঠবেন মুশফিকুর রহিম। ক্রিকেটের প্রায় সবধরনের ব্যাটিং স্ট্রোক এবং বোলিং অ্যাকশান এখানে যুক্ত করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মডিউল এখানে আছে। জেনারেল মোড, মাল্টিপ্লেয়ার মোড এবং লিজেন্ডারি মোড।বাংলাদেশ ক্রিকেটার মুশফিকের গেমস জগতে অভিষেকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেল মোডের বৈশিষ্ট্য হল- এখানে একজন ইউজার বেছে নিতে পারবেন প্রতিপক্ষ দেশ, যার বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবেন তিনি। মাঠে নামবেন মুশফিক হয়ে।

এক্ষেত্রে তিনি বেছে নিতে পারেন পছন্দের টুর্নামেন্ট, খেলার মাঠ। আছে দিন-রাতের ম্যাচ, আবহাওয়া, টস, রিভিউ সিস্টেম, থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত এবং ধারাভাষ্যকারের বর্ণনা।

সব মিলে শতাধিক অপশন আর ফাংশন। ঘরে বসে মাঠের অনুভূতি দেয়ার জন্য যুক্ত করা হয়েছে হাই-ডেফিনেশন গ্রাফিক্স।

গেমটির মাল্টিপ্লেয়ার মোডে লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ আছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে অনলাইনে থাকা বন্ধুদের নিয়ে সেখানে চার বা আট জনের টিম তৈরি করা যাবে।

তারা নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে এবং চাইলে সেটা সরাসরি নিজের ফেসবুক বা ইউটিউব থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবে।

তবে হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবলের সবচেয়ে আকর্ষণীয় মোড হল- লিজেন্ডারি মোড। তারকা মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে এমন অনেক ম্যাচ খেলেছেন যেখানে তিনি প্রায় হেরে যাওয়া ম্যাচ একাই জিতিয়ে এনেছেন।

লিজেন্ডারি মোডে একজন ইউজার এমন একটি জায়গা থেকে খেলা শুরু করবেন, যেখান থেকে জিতে আসা বেশ কঠিন। কঠিন সেই চ্যালেঞ্জটি মাথায় নিয়ে তাকে মুশফিক হয়ে মাঠে নামতে হবে। রিয়েল টাইম ক্রিকেটের সাথে মিল রেখেই ভার্চুয়াল জগতের জন্য তৈরি এই গেমটি। খেলা যাবে অনলাইন-অফলাইন দুই মাধ্যমেই।

হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল-এর উদ্যোক্তা সাজেদুর রহমান জানান, মানুষের আগ্রহ সম্পর্কে ধারণা পেতে এর একটি বেটা ভার্সন গুগল অ্যাপ স্টোরে আপলোড করা হয়। ফলাফল, মাত্র ২৪ ঘণ্টায় এক লক্ষ ৬০ হাজারের বেশি সাবস্ক্রিপশন জড়ো হল। এক সপ্তাহে ৫০ লক্ষ বার খেলা হয়েছে গেমটি।

কেন মুশফিকুর রহিম?
হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল- এর উদ্যোক্তা সাজেদুর রহমান জানান, বেশ কয়েকটি কারণে মুশফিকুর রহিমের এখানে যুক্ত হওয়া।হাউয়ার্ট গেমসের লোগো, যেখানে একজন খেলোয়াড়ের মুখোশ ও গ্লাভস দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমত, সম্পর্কটি বহু পুরনো আর এই গেমটি নিয়ে মুশফিকের আগ্রহ। জিম্বাবুয়ে সফরের ব্যস্ততার মাঝেও তিনি এমওইউ স্বাক্ষর করে দেশে পাঠিয়ে দেন।

এছাড়া মুশফিকের এক কোটি ৩০ লাখের বেশি ফেসবুক ফলোয়ার, ১৪ লাখের বেশি টুইটার ও ১৩ লাখের বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার গেমটাকে পৌঁছে দেবে বিশ্বের বিভিন্ন প্রান্তে।

পাশাপাশি এই গেমিং অ্যাপের ব্যবসায়ীক লভ্যাংশ যাবে মুশফিকুর রহিম ফাউন্ডেশনেও। সাথে সম্ভব হবে বাংলাদেশের ক্রিকেটের সাথে বিশ্বকে আরও বেশি সম্পৃক্ত করা।

বাইরের দেশে লিজেন্ডদের নিয়ে একাধিক গেম আছে, যেমন শচীন টেন্ডুলকারকে নিয়ে শচীন সাগা, ব্রায়েন লারাকে নিয়ে আছে ব্রায়েন লারা ক্রিকেট, অস্ট্রেলিয়াতে ম্যাথু হেইডেনকে নিয়েও আছে গেমিং অ্যাপ।

সেই বিবেচনায় বাংলাদেশেও ক্রিকেটের লিজেন্ড এরইমধ্যে তৈরি হয়েছে, যাদের মধ্যে মুশফিকুর রহিমও একজন। গেমিং অ্যাপের সাথে এ ক্রিকেটারের যুক্ত হওয়ার এটাও একটা বড় কারণ।

আইসিটি প্রতিমন্ত্রীর প্রতিক্রিয়া
হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল- গেমিং অ্যাপটির খবর পৌঁছে গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছেও। কথা দেন নিজেই এই গেমিং অ্যাপটির উদ্বোধনে থাকবেন।বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটাররা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনাইদ আহমেদ বলেন, অল্পদিনের মধ্যেই বাংলাদেশে বিলিয়ন ডলারের গেমিং-এর বাজার তৈরি হবে এবং লক্ষাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে।

এজন্য এরইমধ্যে আইসিটি ডিভিশন দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাব স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে।

দেশে এখন চাকুরী খোঁজা প্রজন্ম থেকে চাকুরীদাতা প্রজন্ম তৈরি হচ্ছে জানিয়ে জুনাইদ আহমেদ বলেন, ‘সবক্ষেত্রেই উদ্ভাবন আর উদ্ভাবনী ধারণা দিয়ে এই শিল্পকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা, সেটা আসলেই অনুপ্রেরণাদায়ক।

তরুণদের উপর ভর করেই মাত্র ১২ বছরে শ্রম-নির্ভর অর্থনীতি থেকে দেশ এখন মেধা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির জগতে প্রবেশ করেছে বলে মনে করেন আইসিটি প্রতিমন্ত্রী।

আনুষ্ঠানিক যাত্রা
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বেন ক্রিকেটার মুশফিকুর রহিম। যাওয়ার আগেই উদ্বোধনের কাজটি শেষ করতে চান তিনি।

১ অক্টোবর হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবল-এর যাত্রা শুরু হচ্ছে। গেমিং অ্যাপটির উদ্বোধনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং মুশফিকুর রহিমের পাশাপাশি থাকবেন বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশনের প্রেসিডেন্ট আমিনুল হাকিম।

থাকবেন গেমিং অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান কাজী সাজেদুর রহমান এবং টারটেল সলিউশনসের সহ-প্রতিষ্ঠাতা খান রিফাত সালাম।

গেমিং অ্যাপটির নির্মাতারা জানান, বাইরের দেশের কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথা চলছে, খুব দ্রুতই হাউজ্যাট- মুশি দ্য ডিপেন্ডেবলের সাথে ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর মোড সংযোজন করা হবে। তখন এটি আরও উপভোগ্য হয়ে উঠবে।

ট্যাগ: পলকমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসিয়ানে বাণিজ্য ও অর্থনীতি ডিজিটাল করতে আগামী পাঁচ বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ

পরবর্তী

‘এ ফ্রেন্ড অব নেচার’ পুরস্কার পেলেন মুুুকিত মজুমদার বাবু

পরবর্তী
মুকিত মজুমদার বাবু পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এ ফ্রেন্ড অব নেচার’ পুরস্কার পেলেন মুুুকিত মজুমদার বাবু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিডমুক্ত বিশ্ব গড়তে টিকা বৈষম্য দূর করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT