চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল-ম্যাককালামেও রংপুরের ভাগ্য ফিরল না

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:১১ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বিরাট ক্রিকেটার গেইল ও ম্যাককালাম মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টির বিস্ফোরক দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামকে একাদশে টেনেও ভাগ্য ফেরাতে পারল না রংপুর রাইডার্স। টানা তিন হারে অনেকটা ব্যাকফুটে চলে গেল মাশরাফীর দল। শনিবার রাতের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১৪ রানে হেরেছে তারা।

অন্যদিকে টানা চার জয় তুলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল তামিম ইকবালের কুমিল্লা।

কুমিল্লার দেয়া ১৫৪ রানে টার্গেটে নেমে শূন্য রানে জীবন পান গেইল। হাসান আলীর বলে সহজ ক্যাচ ছাড়েন লিটন। পরের ৩ বলে টানা চার হাঁকিয়ে গেইল যেন বোঝাতে চান, ম্যাচটাই বুঝি ছেড়ে দিয়েছ!

তবে ক্রিকেটে শেষ বলে যে কিছু নেই সেটি প্রমাণের মঞ্চ হয়ে উঠল শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজ। শেষ পর্যন্ত রংপুর করতে পেরেছে ৭ উইকেটে ১৩৯ রান। রবি বোপারা যা একটু লড়াই করেছেন। ৪৮ রান করে ছিলেন অপরাজিত। স্ট্রাইকরেট একশ পার করতে পারেননি কুমিল্লার দারুণ বোলিংয়ে।

মেহেদী হাসান ও রশিদ খানের দারুণ স্পিনের সামনে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে বসে রংপুর। পঞ্চম উইকেটে জুটি গড়ে আশা দেখিয়েছিলেন মোহাম্মদ মিঠুন ও বোপারা। ৯৯ রানে মিঠুনকে (৩১) ফিরিয়ে দেস আল-আমিন হোসেন, কক্ষপথের বাইরে চলে যায় রংপুর। শেষের লড়াইয়ের আগেই ম্যাচ হেরে বসে তারা।

গেইল-ম্যাককালামদের মঞ্চে নায়ক কুমিল্লার দুই স্পিনার। প্রথম ওভারেই মেহেদী হাসান পেয়ে যেতে পারতেন গেইলের উইকেট। আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বঞ্চিত হন এই অফস্পিনার। পরিষ্কার এলবিডব্লিউ থেকে বাঁচেন ক্যারিবীয় ব্যাটিংদানব। পরের ওভারে অল্পের জন্য ছুঁয়ে যায়নি ম্যাককালামের স্টাম্প।

Reneta

সেই ম্যাককালামকে ফিরিয়েছেন মেহেদী, দারুণ এক ডেলিভারিতে বোকা বানিয়ে। রাইডার্সের ওপেনার ডাউন দ্য উইকেটে এসে খেলবেন বুঝতে পেরে মেহেদীর হাওয়ায় ভাসানো ডেলিভারি। ধরেই স্টাম্প উপড়ে দেন লিটন। স্টাম্পড। টি-টুয়েন্টিতে মেহেদীর প্রথম শিকার কিউই ব্যাটসম্যান।

এক বল পরেই শাহরিয়ার নাফীসকে বোল্ড করে মাতেন বাঁধনহারা উদযাপনে। আর তাতে ম্যাচটাও জমে ওঠে। আক্রমণাত্মক মেজাজ আর বৈচিত্র্যে বিপিএলের পঞ্চম আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন কুমিল্লার এই অফস্পিনার।

রংপুরের ইনিংসের কোমড় ভাঙেন রশিদ খান। ৪ ওভারে ১৯ রানে দুই উইকেট নেন আফগান লেগস্পিনার।

প্রায় ২০ হাজার দর্শকের উপস্থিতি ছিল রংপুর-কুমিল্লার লড়াইয়ে। আগে বাট করে কুমিল্লা ৬ উইকেটে ১৫৩ রান তোলায় মন খারাপ হচ্ছিল অনেকের। এ রানে কী আর গেইল-ম্যাককলামের পাওয়ার হিটিং দেখা যাবে! সেই রানই যে কুমিল্লার জয়ের জন্য যথেষ্ট ছিল, তা কে জানত!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলম্যাককালামরংপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

৫০ দেশের জন্য মার্কিন ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী, তালিকায় বাংলাদেশ

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূতের সফরে যেসব বিষয় নিয়ে আলোচনা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এইচআর সামিটে বিশেষজ্ঞরা: শিল্পখাত-উচ্চশিক্ষার সমন্বয় ছাড়া দক্ষ জনশক্তি সম্ভব নয়

আগস্ট ১, ২০২৬

পাঠকের হাতে ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT