চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল তাণ্ডবে শেষ ম্যাচেও চিটাগং ভাইকিংসের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিআরবি কেবলস বিপিএল সিজন থ্রী’র ২৮তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে জয়ের জন্য বরিশাল বুলসের সামনে লক্ষ্য ছিলো ১৩৬ রান। বিপিএলের এবারের আসরে কম স্কোরের ম্যাচগুলোর বিবেচনায় লক্ষ্য একেবারে কম না। তবে যে দলে ক্যারিবিয়ান ব্যাটিং ‘দানব’ ক্রিস গেইল রয়েছেন, তাদের জন্য এ লক্ষ্য কোনো ব্যাপারই নয়।

৪৭ বলে ৯২ রানের অতিমানবীয় ইনিংসটি খেলার পথে ৬টি চার ও ৯টি ছক্কা মারেন গেইল। এই ইনিংসের ফলে ১৫ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৪১ রান করে জয়ের বন্দরে পৌছে যায় বরিশাল। শেষ দুই বলে দুইটি বিশাল ছয় মেরে দলকে জয় এনে দেন ক্যারিবিয়ান তারকা। চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ একটি উইকেট লাভ করেন।

উপস্থিত দর্শকের সাথে বরিশাল বুলসের সমর্থকেরাও নিশ্চয়ই আফসোসই করছেন। লক্ষ্যটি যদি আরেকটু বড় হতো তাহলে গেইলের সেঞ্চুরিসহ তাণ্ডব চালানো ইনিংসটিও আরও কিছুক্ষণ উপভোগ করা যেতো। ভাবলেশহীন, নির্বিকার ভঙ্গীতে একের পর এক বিশাল সব ছক্কা মেরেছেন গেইল। এবারের আসরে তৃতীয়বার খেলতে নেমেই গেইলের কাঙ্ক্ষিত রূপটি দেখতে পেলো ক্রিকেটভক্তরা।

তবে চিটাগং ভাইকিংসের বোলাররা নিশ্চয়ই তাদের দলের স্কোর বড় না করার জন্য ব্যাটসম্যানদের মনে মনে ধন্যবাদ দিয়েছেন। গেইল যেভাবে তাদের নির্দয়ভাবে পিটিয়ে সীমানা ছাড়া করছিলো তাতে তাদের দুঃস্বপ্নের ক্ষণটি দীর্ঘ না হওয়ার অবদানটি তো ব্যাটসম্যানদেরই।   ম্যাচ সেরা নির্বাচিত হন সেই গেইল।

এরআগে টসে হেরে ব্যাট করতে নামা চিটাগং উদ্বোধনী জুটি এনামুল হক ও অধিনায়ক তিলকরত্নে দিলশানের সর্বোচ্চ ২৮ রান এবং ৫২ রানের জুটির পর উমর আকমলের ২৫, আসিফ আহমেদের ১৭ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। ইতিমধ্যেই আসর থেকে বাদ পড়া চিটাগং টসে হেরে ব্যাটিংয়ে নেমে বড় কোন ইনিংস গড়তে ব্যর্থ হয়।

বরিশাল বুলসের কেভিন কুপার এবং মুহাম্মদ সামি দুইটি করে উইকেট নেন। এছাড়াও আল আমিন হোসেইন, সোহাগ গাজি এবং মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলবাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT