চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইল খেলবেন মাত্র দুই ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলে প্রথমে খেলতেই চাননি ক্রিস গেইল। পরে দরকষাকষি করে রাজি হলেও মাত্র দুই ম্যাচের জন্য ক্যারিবীয় ব্যাটিং দানবকে পাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেটিও আসরের শেষভাগে।

সোমবার চট্টগ্রাম কর্তৃপক্ষ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করেছে। অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও দলটির টেকনিক্যাল ডিরেক্টর জালাল ইউনুস জানান, গেইলকে পাওয়া যাবে বড়জোর দুই ম্যাচে।

বিপিএলের আগের ছয়টি আসরই মাতিয়েছেন গেইল। দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি- এমন দারুণ সব রেকর্ড আছে বাঁহাতি ওপেনারের।

ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ১ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৫ লাখ) ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে দলে নেয় চট্টগ্রাম। ড্রাফট সম্পন্ন হওয়ার কিছুদিন পর জানা যায় গেইল নিজেই জানেন না তিনি বিপিএল খেলবেন!

ড্রাফটে নাম কীভাবে এলো সে প্রশ্নও ছুঁড়ে দেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা। শেষ পর্যন্ত গেইল খেলতে রাজি হলেও এবার তার বাংলাদেশ সফরটা খুবই সংক্ষিপ্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলচট্টগ্রাম চ্যালেঞ্জার্সবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় সালমান এফ রহমানের জামিন

জুলাই ১৬, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ‘টাইগার রান ঢাকা ২০২৬’

জুলাই ১৬, ২০২৬

জুলাই চেতনায় গণতন্ত্র সুসংহত করার অঙ্গীকার

জুলাই ১৬, ২০২৬

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT