জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজকে ১২৩ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ভারতের
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট
হারিয়ে ১২২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দিলশানের উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এদিন একমাত্র ব্যাতিক্রম ছিলেন থিসারা পেরেরা। তার ব্যাট থেকে আসে ৪০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে ম্যাথুসের ব্যাট থেকে।
এদিন লঙ্কান ব্যাটিং লাইন আপকে বেধে রাখার মূল কৃতিত্ব ক্যারিবিয়ান স্পিনার বদ্রি’র। চার ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট।
চতুর্থ সর্বোচ্চ ১৩ রান থেকে আসে অতিরিক্ত থেকে।






