চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলদের ছাড়াই পাকিস্তানে যাচ্ছে উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডার, তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই পাকিস্তান সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে খেলতে যাবে কি না, তা নিয়ে গত কয়েকদিন বেশ চিন্তায় ছিল পিসিবি। প্রথম ম্যাচ শুরু হওয়ার ৭২ ঘণ্টা আগে উইন্ডিজ বোর্ড দল ঘোষণা করায় স্বস্তি পাচ্ছে পাকিস্তান। ১-৩ এপ্রিল করাচির জাতীয় স্টেডিয়ামে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপ বাছাইপর্বে যে দল নিয়ে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ সেখান থেকে মাত্র চারজন পাকিস্তান সফরে যাচ্ছেন। বাকিদের কেন দলে নেয়া হয়নি কিংবা তারা কেন যাচ্ছেন না, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি দেশটি।

তবে নিরাপত্তা ইস্যুই অন্যতম প্রধান কারণ। অনেকে যে যেতে চাইবে না, সেটা আগেই ধারণা করেছিল দেশটির বোর্ড। আর তাই মার্চের মাঝামাঝি ঘোষণা দেয়া হয়, পাকিস্তানে যেতে রাজি হলে প্রত্যেক ক্রিকেটারকে ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২০ লাখ টাকা) করে দেয়া হবে।

২০০৯ সালে লাহোরের একটি হোটেল থেকে মাঠে যাওয়ার পথে শ্রীলঙ্কার টিমবাসে হামলা চালায় জঙ্গিরা। সাঙ্গাকারা, জয়াবর্ধনেসহ বেশ কয়েকজন ক্রিকেটার আহত হন। গাড়িচালকের ‘প্রত্যুৎপন্নমতি’তে প্রাণে বেঁচে যান ক্রিকেটাররা। তিনি গাড়ি না থামিয়ে মাথা ঠাণ্ডা রেখে মাঠের দিকে চলে যান। ক্রিকেটাররা ভয়ে গাড়ির ভেতরে হামাগুড়ি দিয়ে শুয়ে পড়েন। নিরাপত্তারক্ষীসহ আটজন সেদিন মারা যান। ওই ঘটনার পর পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে চায় না কোনো দল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। গত অক্টোবরে সেই শ্রীলঙ্কা পাকিস্তান সফর করে আসে। এরপর ওয়েস্ট ইন্ডিজও সেদেশে যেতে রাজি হয়।

১৩ সদস্যের দলে দুজন নতুন খেলোয়াড়কে রাখা হয়েছে। তারা হলেন অ্যান্দ্রে ম্যাকার্থি এবং ওডিয়ান স্মিথ।

Reneta

বার্বাডোজ অঞ্চল থেকে হোল্ডারের মতো শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট এবং অ্যাশলে নার্স দলে নেই।

অভিজ্ঞ বলতে মারলন স্যামুয়েলস, দিনেশ রামদিন এবং স্যামুয়েল বদ্রি।

ওয়েস্ট ইন্ডিজ দল: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রাইয়াদ এমরিত, অ্যান্দ্রে ফ্লেচার, অ্যান্দ্রে ম্যাকার্থি, কিমো পল, ভিরাসাম্মি পারমাউল, রোভমান পাওয়েল, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, ওডিয়ান স্মিথ, ওয়াল্টন, কেসরিক উইলিয়ামস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

দেড় হাজার কোটি টাকা খরচেও নাব্যতা পায়নি গড়াই নদী

পরবর্তী

রাজধানীতে আটক ব্যক্তিকে নিয়ে পুলিশের অভিযান, গোলাগুলিতে নিহত ১

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে আটক ব্যক্তিকে নিয়ে পুলিশের অভিযান, গোলাগুলিতে নিহত ১

‘ফিল্মের কালচার, পলিসি কোনটাই আমাদের নাই’

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT