চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে নিল না কেউ, স্টোকসকে নিয়ে কাড়াকাড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অর্থের ঝনঝনানির কমতি নেই। তিনি টি-টুয়েন্টির ফেরিওয়ালা, তাকে ঘিরে চাহিদারও কমতি ছিল না। কিন্তু শনিবারের সকালটা অন্যরকম হয়েই ধরা দিল ক্রিস গেইলের সামনে। ১১তম আইপিএলের নিলামে প্রথম সকালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংদানবকে যে কেউ কেনার আগ্রহই দেখায়নি।

গেইলের অবিক্রীত থাকার সকালে ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, সাউথ আফ্রিকার হাশিম আমলার মত তারকাদেরও কেউ দলে টানেনি। তবে তারা দ্বিতীয় দফায় নিলামে ওঠার সুযোগ পাবেন।

যথারীতি চাহিদা ধরে রেখেছেন বেন স্টোকস। ইংল্যান্ড জাতীয় দলে খেলা ঘিরেই যার অনিশ্চয়তা, সেই স্টোকসকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামের প্রথমদিকেই উঠেছিল গেইলের নাম। ২ কোটি রুপি ভিত্তি মূল্য, তারপরও ক্যারিবীয় তারকার দিকে কোন আগ্রহই দেখায়নি দলগুলো।

সেখানে একই ভিত্তি মূল্যের স্টোকসের নাম তালিকায় আসার পর কাড়াকাড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত ১২.৫ কোটি রুপিতে ইংলিশ তারকাকে একপ্রকার কেড়েই নিয়েছে রাজস্থান রয়্যালস। একের পর এক বিতর্কে জড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ ও ওয়ানডে সিরিজে খেলা হয়নি ইংলিশ অলরাউন্ডারের।

এখন পর্যন্ত স্টোকসই নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেটার। তার পরে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন লোকেশ রাহুল ও মনিশ পান্ডে। ১১ কোটি রুপিতে রাহুলকে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। একই দামে পান্ডে গেছেন সানরাইজার্স হায়দরাবাদে। ৯.৬ কোটি রুপিতে অজি মারকুটে ব্যাটসম্যান ক্রিস লিনকে আবারও দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

Reneta

হাত খুলে খরচ করে খেলোয়াড় কেনার তালিকায় প্রথম দফায় সবার উপরে কিংস ইলেভেন পাঞ্জাব। রাহুলের পর অ্যারন ফিঞ্চ, করুন নায়ারের মত ক্রিকেটারদের কিনেছে দলটি। অজি ব্যাটসম্যান ফিঞ্চকে ৬.২ কোটি রুপিতে, ৫০ লাখ ভিত্তি মূল্যের করুন নায়ারকে ৫.৬ কোটি রুপিতে কেনে পাঞ্জাব।

ডোয়াইন ব্রাভোকে ৬.৪ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। ৭.৬০ কোটিতে রবিচন্দ্রন অশ্বিনকেও টেনেছে তারা। দলটিতে খেলবেন ২ কোটির হরভজন সিং ও ১.৬০ কোটির ফ্যাফ ডু প্লেসিসও।

কাইরন পোলার্ডকে ৫.৪০ কোটিতে মুম্বাই ইন্ডিয়ান্স, শেখর ধাওয়ানকে ৫.২০ কোটিতে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থান রয়্যালস অজিঙ্কা রাহানেকে পেয়েছে ৪ কোটি রুপিতে। মিচেল স্টার্ককে পেতে কলকাতা নাইট রাইডার্স খরচ করেছে ৯.৪০ কোটি রুপি।

দিল্লি ডেয়ারডেভিলসে গ্লেন ম্যাক্সওয়েল গেছেন ৯ কোটি রুপিতে। কেকেআরের গৌতম গম্ভীরকে ২.৮০ কোটিতে কিনেছে তারা। কেন উইলিয়ামসনকে ৩ কোটি নিয়েছে সানরাইজার্সরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলের নিলামক্রিস গেইলবেন স্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

টুথপেস্ট-তেলে মাইক্রোপ্লাস্টিক, ভয় পাওয়ার আগে যা জানা দরকার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT