চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলকে জয় উপহারে বিশ্বকাপ শেষ করল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিস গেইলের শেষ বিশ্বকাপ ম্যাচ। সেটাই যেন মলিন করে দিতে চাইল আফগানিস্তান! চোখে চোখ রেখে লড়ল অনেকটা সময়। তবে অভিজ্ঞতা আর নামের ওজনে শেষ ফলটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই। গেইলকে ২৩ রানের জয় উপহার দিয়ে ২০১৯ বিশ্বকাপ মিশন শেষ করল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দুই দলের বিশ্বকাপই শেষ হয়ে গেছে আগেই। তারপরও গেইলের জন্যই হেডিংলির দিকে তাকিয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদি শেষটা রাঙান ক্যারিবীয় ব্যাটিংদানব! আশার প্রতিদান দিতে পারেননি গেইল, আউট হয়েছেন মাত্র ৭ রানে। তবে বাকিরা ঠিকই জ্বলে ওঠায় ৬ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৮৮ পর্যন্ত গেছে আফগানিস্তান।

এই হারে একদম শূন্যহাতে বিশ্বকাপ শেষ করল ‘আন্ডারডগ’ তকমা পাওয়া আফগানিস্তান। দশ দলের মধ্য তারাই একমাত্র যাদের কপালে কোনো পয়েন্ট জোটেনি। অন্যদিকে উইন্ডিজের অবস্থাও খুব একটা ভালো নয়। ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে তারা বিশ্বকাপ শেষ করল টেবিলের নয়ে থেকে।

ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক গুলবাদিন নায়েবকে (৫) হারালেও রহমত শাহ ও ইকরাম আলী খিল যেভাবে এগোচ্ছিলেন, মনে হচ্ছিল শেষ ম্যাচেও হারই নিয়তি ক্যারিবীয়দের। দ্বিতীয় উইকেটে দুজনের ১২৮ রানের জুটিতে শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায় আফগানিস্তান।

২৭তম ওভারের দ্বিতীয় বলে এসে সেই জুটি ভাঙেন কার্লোস ব্র্যাথওয়েট। ৭৮ বলে ৬২ করা রহমতকে স্লোয়ারে বাধ্য করলেন ক্রিস গেইলের কাছে ক্যাচ দিতে। তাতেও শঙ্কা কাটল না। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে তখন আরেক লড়াই শুরু করে দিয়েছেন আলী খিল।

রহমত শাহ থাকতে থাকতেই অবশ্য ফিফটি পেয়েছেন আলী খিল। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটিতে করে ফেলেছেন দারুণ রেকর্ডও। ১৮ বছর ২৭৮ দিন বয়সে তার ফিফটি এখন বিশ্বকাপে তৃতীয় কম বয়সী কোনো ব্যাটসম্যানের অর্ধশতক। আগের দুই রেকর্ডটি দুই বাংলাদেশি, তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের!

Reneta

৫৬ বলে ফিফটি তোলা আলী খিল ভালোমতই এগোচ্ছিলেন প্রথম শতকের দিকে। নাজিবুল্লাহর সঙ্গে ততক্ষণে ৬১ জুটি তুলে জুটিতে বেশ জমে গেছেন। ক্যারিবীয়দের কপালে ভাঁজ! নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটা রাঙাতে তাই ব্যাটে ব্যর্থ গেইল এগিয়ে এলেন বল হাতে। ৩৫তম ওভারের তৃতীয় বলে আলী খিলকে ফেললেন এলবিডব্লিউয়ের ফাঁদে। ৯৩ বলে ৮৬ করা আফগান উইকেটরক্ষক-ব্যাটসম্যান শতক দূরে ১৪ রান থেকে ফিরলেন সাজঘরে। রিভিউও বাঁচাতে পারেনি তাকে।

আলী খিলের পরপরই সাজঘরের পথে ৩১ রান করা নাজিবুল্লাহ। কিছুক্ষণ পর ফিরে গেলেন মোহাম্মদ নবি ও সামিউল্লাহ শেনওয়ারিও। শঙ্কায় থাকা ক্যারিবীয়রা দারুণভাবে দখল নিলো ম্যাচের। সবশেষ ভরসা আসগর আফগান ৪০ রান করে যখন ফিরছেন, ম্যাচ থেকেই ছিটকে গেছে আফগানরা।

ক্যারিবীয়দের হয়ে ৬৩ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার কার্লোস ব্র্যাথওয়েট। ৩ উইকেট নিয়েছেন কেমার রোচ।

এর আগে ব্যাট হাতে গেইল ব্যর্থ হলেও বাকি ব্যাটসম্যানদের কল্যাণে তিনশো পেরনো ইনিংস পায় উইন্ডিজ। ম্যাচ সেরা শাই হোপের ৭৭, এভিন লুইস ও নিকোলাস পুরানের ৫৮ রানের দুটি ইনিংসের সঙ্গে জেসন হোল্ডারের ৪৫ রানে ভর করে আফগানদের কাঁধে রানের পাহাড় চাপিয়ে দেয় ক্যারিবীয়রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইলবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT