বিআরবি ক্যাবলস বিপিএল সিজন থ্রি’র দ্বিতীয় ও শেষ কোয়ালিফাইয়ারে ফাইনালের দৌঁড়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান।
তবে এ ম্যাচে মাঠে নামার আগে ক্রিস গেইলের ঢাকা ছেড়ে যাওয়ার খবর বড় ধাক্কা হয়ে এসেছে বরিশোল বুলসের জন্য। এর আগে, বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ের ক্যারিবিয়ান ঝড় ক্রিস গেইল।
গত ১২ ডিসেম্বর প্রথম কোয়ালিফাইয়ারে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭২ রানের হার দেখে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। তবে গ্রুপ রাউন্ডে দ্বিতীয় দল হওয়ায় দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলার সুযোগ থাকে সাকিবদের সামনে।
অন্যদিকে এলিমিনেটর পর্বের খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৮ রানের জয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার খেলার যোগ্যতা অর্জন করে বরিশাল বুলস।
আজকে জয়ী ১৫ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।






