চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গৃহহীন সাঁওতালদের ঘর দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
১০:৪১ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, গাইবান্ধায় ক্ষতিগ্রস্থ গৃহহীন সাঁওতালদের ঘর-বাড়ি নিমার্ণ করে দেবে সরকার। এদিকে সাঁওতালপল্লীতে গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছে তিনটি সংগঠন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজয় দিবসের নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক। আলোচনায় উঠে আসে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, বিজয় দিবসের দিন সাভার স্মৃতি সৌধ,প্যারেড গ্রাউন্ডসহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানস্থলের নিরাপত্তার বিষয়টি।

পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,নাশকতা বা জঙ্গি হামলার কোনো হুমকি না থাকলেও বিজয় দিবসের অনুষ্ঠানমালাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হবে।

Banglabid

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাইবান্ধার সাঁওতাল পল্লীর জায়গাটি সরকারি সুগার মিলের সম্পত্তি। এই জায়গায় পর্যায়ক্রমে আখচাষ হতো। কিছু আদিবাসী এখানে এসে বাড়িঘর করেছে। পরে আবার তারা চলে গেছে। প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন, কোনো সাঁওতাল যদি আশ্রয়হীন থাকেন তাহলে ওখানেই বাড়িঘর তৈরি করে তাদের থাকার ব্যবস্থা করে দিবেন।

এদিকে হামলার শিকার সাঁওতালদের জানমালের নিরাপত্তা এবং গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেছে আইন ও সালিশ কেন্দ্র, ব্রতিসহ তিনটি সংগঠন।

রিট আবেদনকারীর আইনজীবী জেড আই খান পান্না বলেন, সাঁওতালদের উপর যে অত্যাচার করা হয়েছে সেটার বিচার আমরা দাবি করছি। তাদের যে গুলিবিদ্ধ করা হয়েছে এবং একটা জায়গায় কনফাইন্ড করে রাখা হয়েছে সেটা যেন আর না হয়। এবং এই অত্যাচারের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে, এদের পুনর্বাসনের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে এবং ক্ষতিপূরণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা আমরা জানতে চেয়েছি।

Reneta

বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাঁওতাল পল্লীতে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের নম্বর প্লেটের কী প্রয়োজন!

পরবর্তী

আফগানিস্তানে মানবেতর জীবন কাটানো ২৫ বাংলাদেশী ফিরছেন

পরবর্তী

আফগানিস্তানে মানবেতর জীবন কাটানো ২৫ বাংলাদেশী ফিরছেন

নোবেল প্রদান অনুষ্ঠানে থাকবেন না বব ডিলান

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT