আন্তর্জাতিক

গুয়ামে হামলার বিস্তারিত পরিকল্পনা কিমকে জানাল সেনাবাহিনী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর কোরিয়ার নেতা একটি টেলিস্কোপ দিয়ে লক্ষ্য করে দেখছেন, তার পাশে সেনা কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বিমানঘাঁটি গুয়ামে মিসাইল হামলার পরিকল্পনা সম্পর্কে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।

তবে ওই প্রতিবেদনে এ-ও জানানো হয়েছে, ‍কিম বলেছেন, গুয়ামে সর্বগ্রাসী ওই হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় তা তিনি  আগে দেখবেন।

গত সপ্তাহেই গুয়ামের কাছাকাছি সমুদ্রে চারটি মিসাইল নিক্ষেপের পরিকল্পনার কথা জানায় নর্থ কোরিয়া। গুয়ামের বিমানঘাঁটিতেই মার্কিন বোমারু বিমানগুলো রাখা হয়।

নর্থ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্ব সম্প্রতি অনেক বেশি বেড়ে যাওয়ার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিয়েছে নর্থ।

কেসিএনএ জানায়, কিম জং উন পরিকল্পনাটি অনেকক্ষণ ধরে যাচাই-বাছাই করেন এবং সেটি নিয়ে সিনিয়র সেনা কর্মকর্তাদের সঙ্গে লম্বা সময় ধরে আলোচনাও করেন।

কিম জং সেনা কর্মকর্তাদের বলেন, ‘যুক্তরাষ্ট্র, যে প্রথম আমাদের কাছে নানা রকম কৌশলগত পারমাণবিক অস্ত্র হাজির করেছিল, তাদেরই আগে ঠিক সিদ্ধান্তটা নেয়া দরকার। সেটা তাদের কাজের মাধ্যমেও দেখাতে হবে, যদি তারা কোরীয় উপকূলের অস্থিতিশীলতা কমাতে এবং সম্ভাব্য বিপজ্জনক সেনা সংঘর্ষ ঠেকাতে চায়।’

কেসিএনএন’র বরাতে বিবিসি জানিয়েছে, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট সেনাবাহিনীকে মিসাইল উৎক্ষেপণের জন্য তৈরি থাকতে বলেছেন, যেন তিনি সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই কাজটা করা যায়।

বিষয়:কিম জং উন নর্থ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…