চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুহা থেকে ক্ষুদে ফুটবলারদের উদ্ধারে অভিযান শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A
গুহা

থাইল্যান্ডে গুহায় দু’সপ্তাহ ধরে আটকে পড়ে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের তরুণ কোচকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল ১০টার দিকে উদ্ধারকর্মীদের একটি দল গুহায় প্রবেশ করেছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযানের অপারেশন চিফ হিসেবে দায়িত্বরত চিয়াং রাইয়ের গভর্নর নারংসাক ওসোতানাকর্ন সাংবাদিকদের জানিয়েছেন, অভিযান শুরুর আগে গুহার প্রবেশপথ  ও তার আশপাশ থেকে জরুরি নয়, এমন সবাইকে সরিয়ে দেয়া হয়। শুধু রয়ে যায় নৌবাহিনীর অভিজ্ঞ ডুবুরি দল, মেডিক ও নিরাপত্তা বাহিনী।

উদ্ধার অভিযানে ১৩ জন বিদেশি এবং ৫ জন তাই নেভি সিলের ডুবুরি রয়েছেন। এছাড়া উদ্ধার প্রক্রিয়ায় দেশ-বিদেশের এক হাজারেরও বেশি মানুষ কাজ করছেন।

উদ্ধারের সম্ভাব্য সময়
একেবারেই কোনো সমস্যা না হলেও আটকে পড়াদেরকে উদ্ধার করে প্রথমজনকে বের করে আনতে আনতে অন্তত স্থানীয় সময় রাত ৯টা বাজবে (বাংলাদেশ সময় রাত ১০টা)।

উদ্ধার চেষ্টায় কোনো রকম ঝুঁকি নেয়া যাবে না। তাই একজন একজন করে আটকদের বের করা হবে। এভাবে একে একে সবাইকে বের করার চেষ্টায় দু’তিন দিন লাগতে পারে বলে জানানো হয়েছে।থাইল্যান্ড-কিশোর নিখোঁজ-গুহায়

ক্ষুদে ফুটবলার ও তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং এবং তাদের সবার পরিবারকে উদ্ধার অভিযানের বিষয়ে আগেই জানিয়ে দেয়া হয়েছে।

Reneta

উদ্ধার প্রক্রিয়া
ছেলেদেরকে ঠিক কীভাবে গুহার ভেতর থেকে বের করে আনা হবে তা এখনো স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে কিছু অংশে তাদেরকে ডুবসাঁতার দিতে হবে এবং যেখানে পানির স্তর তুলনামূলক নিচে সেখান দিয়ে তারা হেঁটে পার হবে।

ফুটবল টিম ও তাদের কোচকে ভেতর থেকে বের করে আগে প্রবেশপথের প্রায় ৭শ’ মিটার ভেতরে একটি চওড়া অংশে তাদের বিশ্রাম করতে দেয়া হবে। এটাকেই গত দু’সপ্তাহ ধরে রেসকিউ বেস হিসেবে ব্যবহার করে আসছে ডুবুরি দল।

সেখান থেকে বাকি রাস্তা তুলনামূলক সহজ। রেসকিউ বেস থেকে হেঁটে বের করে ১৩ জনকে সোজাসুজি হাসপাতালে পাঠিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে আপাতত।থাইল্যান্ড-কিশোর নিখোঁজ-গুহায়

উদ্ধার অভিযানে ঝুঁকি
উদ্ধার অভিযানের প্রথম অংশটি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ গিরিপথের ভেতরের দিকের বেশিরভাগ অংশই পানির নিচে পুরোপুরি ডুবে আছে।

কখনোই ডাইভিং সরঞ্জাম ব্যবহারের অভিজ্ঞতা না থাকা ছোট ছোট ছেলেদের ভেতর থেকে বের হওয়ার চেষ্টায় টানা অনেকটা সময় পানির নিচে কাটাতে হবে। অভিজ্ঞ ডুবুরিরা সঙ্গে থাকলেও বিশাল ঝুঁকির ব্যাপারটা কিছুতেই এড়ানো যাচ্ছে না।

এর আগে আটকে পড়াদের অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে বেরিয়ে আসার সময় থাই নেভি সিলের সাবেক ডুবুরি সামার্ন কুনানের মৃত্যু হয়। এর ফলে কিশোরদের বের করে আনার প্রক্রিয়াটা কতটা ঝুঁকিপূর্ণ, তা আরও গুরুতরভাবে সবার সামনে উঠে এসেছে।

আবহাওয়া পূর্বাভাসে এখনই উদ্ধারের ‘আদর্শ সময়’
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, গত ক’দিন বৃষ্টি খুব কম হলেও রোববার থেকে আবারও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত গুহার ভেতর থেকে সেচ করে ১২ কোটি ৮০ লাখ লিটারেরও বেশি পানি বের করা হয়েছে। বর্তমানে গুহার ভেতরে পানির যে স্তর তাতে এখনই আটকে পড়া ছেলেদের ‘আদর্শ সময়’ বলে মন্তব্য করেছেন গভর্নর নারংসাক।থাইল্যান্ড-কিশোর নিখোঁজ-গুহায়

তাই আবার বৃষ্টি শুরু হয়ে পানি বেড়ে যাওয়ার আগেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

যেভাবে নাটকীয় বিপর্যয়ের শুরু
গত ২৩ জুন দুপুরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফুটবল প্র্যাকটিস শেষে ১২ কিশোরের দলটিকে নিয়ে ঘুরে দেখার জন্য চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার লুয়াং নাং নন গুহায় ঢুকেছিলেন কোচ এক্কাপল চান্তাওয়াং।

তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

প্রচুর বৃষ্টির কারণে গুহার ভেতর পানি জমে বন্যা হয়ে গেলে গুহায় আটকে পড়েছিল দলটি। দফায় দফায় উদ্ধার চেষ্টার পরও তাদের কোনো চিহ্ন না পেয়ে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছিল।

থাইল্যান্ড-ডুবসাঁতার-গুহা-গুহায় আটকা ক্ষুদে ফুটবলার
ম্যাপ: বিবিসি

এর মাঝে চারপাশ থেকে পানি কমিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে উদ্ধারকারী দল। টানা ৯ দিন ধরে পাগলের মতো উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে তাদের খুঁজে পান থাই নেভি সিলের বিশেষ প্রশিক্ষণ পাওয়া ডুবুরিরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থাইল্যান্ডথাইল্যান্ড-কিশোর নিখোঁজলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

একবছর বয়স থেকে ঠিকানা হয়েছিল মাজার, সেখানেই শেষ শিশু ফাতেমা

জুন ২, ২০২৬
ছবি: প্রতিবেদকের নিজস্ব তোলা ছবি।

ঈদের ছুটি শেষে রাজধানীতে বেড়েছে যানজট

জুন ২, ২০২৬

মে মাসে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার

জুন ২, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT