চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীকে গুলি করে পালানোর সময় সন্ত্রাসীকে ধরলো জনতা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১০:১০ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
অপরাধ
A A

রাজধানীতে দিনের বেলা মেরুল বাড্ডার ব্যস্ত বাজারে এক মাছ ব্যবসায়ীকে হত্যা চেষ্টার সময় ধাওয়া দিয়ে এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে কয়েকজন যুবক। গুলির মুখে সন্ত্রাসীকে ধরতে যুবকরা জীবনের ঝুঁকি নিলেও কাছে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা নিষ্ক্রিয় ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

শনিবার দুপুরে মেরুল বাড্ডা মাছ বাজার এলাকায় গুলিবিদ্ধ হন মাছ ব্যবসায়ী বাদশা, সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয়রা বলছেন, দুপুরে রাজধানীর বাড্ডা মাছ বাজারে এক ব্যবসায়ীকে আটকে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসী হিসেবে পরিচিত নুরুল ইসলাম। হৈ চে এবং মানুষের ছোটাছুটির মধ্যে তাকে ধাওয়া করে অন্য মাছ ব্যবসায়ীরাসহ এলাকাবাসী।

গুলি ছুঁড়ে পালাতে চেষ্টা করা সন্ত্রাসীর দিকে ইটপাটকেল ছুঁড়ে ধাওয়া করে লোকজন। ৪ রাউন্ড গুলি ছোঁড়ার পর রাস্তার আইল্যান্ডে পড়ে যায় নূরুল। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সামনে দিয়ে পালানোর চেষ্টার সময়ও সন্ত্রাসীকে আটকে এগিয়ে আসেনি ট্রাফিক পুলিশ।

জনতার হাতে এক রাউন্ড তাজা গুলিসহ রিভলবার নিয়ে আটক হওয়ার পর গণপিটুনির শিকার হয় ওই নুরুল ইসলাম।

ঘটনার সময় কাছে দাঁড়িয়ে থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যরা কেন এগিয়ে এলো না  তা তদন্ত করে দেখছে ডিএমপি। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ সন্ত্রাসী আটককারী ৫ সাহসী ব্যক্তিকে পুরস্কার দেয়ার কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সন্ত্রাসীকে আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গুদামে আগুনে একজনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

জুলাই ২৩, ২০২৬

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT