চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলিস্তানে আগে হাঁটাই যেত না, এখন দৌড়ানো যায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আগে যে এলাকায় হাঁটতে হলে শত বার ধাক্কা খেতো হতো ফুটপাতে রাখা বিভিন্ন সামগ্রী আর হকারদের সাথে। বিশাল আকৃতির ডালায় জুতা-স্যান্ডেল, জামা-কাপড়ের পসরা সাজিয়ে বসতেন তারা। কেনাকাটা করতে আসা মানুষ ছাড়া সেখানটায় ভিড় ঠেলে হাঁটার সাহস করতেন না কেউ। সেই ফুটপাতই এখন দখলমুক্ত।

বলতে গেলে, যেখান দিয়ে হাঁটার কথা চিন্তাও করা যেত না, সেখানে চাইলে এখন দৌড়ানো যায়! চার দিন আগের উচ্ছেদ অভিযানে বদলে গেছে গুলিস্তান ও আশপাশের এলাকার চিত্র এখন এমনই।

শনিবার সরেজমিনে দেখা গেলো, বঙ্গবন্ধু এভিনিউয়ের গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনের ফুটপাথ ১৬ ফিট চওড়া। দেখলে মনে হবে, আকম্মিক মাটি ভেদ করে বেরিয়েছে আস্ত এক সড়ক! দীর্ঘসময় ফুটপাত এমনভাবে দখল করে রাখা হয়েছিল, যে উচ্ছেদের পর এখন নিজের চোখকেও বিশ্বাস করা যায় না।

অনেক হকার তাদের পণ্য রাখার ডালা সরিয়ে রেখেছেন মার্কেটের ভেতর। মানবিক কারণেই কারও কারও জিনিসপত্র রাখতে রাজী হয়েছেন মার্কেটের দোকারিরা। তবে তারাও চান এখান থেকে হকার চিরতরে উচ্ছেদ হোক।

একজন দোকানি নাম প্রকাশ না করে বলেন, ‘হকার গিজগিজ করায় মার্কেটের ভেতরে মানুষ ঢুকতে চায় না। আমরা অনেক টাকা ভাড়া দিয়ে দোকান করি। হকারমুক্ত হলে আমাদের ব্যবসা ভালো হবে এবং শৃঙ্খলা ফিরবে সড়ক ও ফুটপাতে।’

খোঁজ নিয়ে জানা যায়, ফুটপাত ও সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ব্যাপক আকারে হয়েছিল ২০১৭ সালের জানুয়ারিতে। টানা তিন দিন উচ্ছেদ অভিযানের ফলে গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম ও মতিঝিল এলাকার চিত্র পাল্টে যায় ঠিক এখনকার মতোই। তবে খুব বেশিদিন ফুটপাত ব্যবহার করতে পারেননি সাধারণ পথচারীরা। দখল হয়ে যায় কয়েকদিন যেতে না যেতেই।

Reneta

২০১৫ সালে গুলিস্তান এলাকার ফুটপাত থেকে হকার উচ্ছেদের ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। মেয়রের সেই ‘ক্লিন গুলিস্তান’ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা দৃশ্যমান হলো আরও একবার। যার সুফল পাওয়া যাচ্ছে সড়কেও।

এরই মধ্যে ভ্যানে করে হকারদের বেচা-বিক্রি বন্ধ হওয়ায় জনসমাগমও কমে গেছে। ভিক্ষুকদের আনাগোনাও চোখে পড়ছে না খুব একটা। যানজটের মাত্রাও চলে এসেছে সহনীয় পর্যায়ে।

আবু নকিব নামের একজন পথচারী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ফুটপাত এখন যে অবস্থায় আছে, আমাদের চাওয়া সেই অবস্থায় থাকুক। আমরা সন্তুষ্ট। তবে এজন্য নজরদারিও বাড়াতে হবে কর্তৃপক্ষের। তবেই এর সুফল পাবে নগরবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT