রাজধানীর গুলশানের গুলশানের ৭৯ নং রোডের হলি আর্টিজেন বেকারিতে পুলিশের সঙ্গে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস।
শুক্রবার মধ্যরাতে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের সাইটে আইএস এ দায় স্বীকার করে। তবে আইএস দায় স্বীকার করলেও তাদের দাবি কি তা জানায় নি।
পোস্টটিতে জানানো হয়, ঢাকার রেস্টুরেন্টে বিদেশীদের উপর কমান্ডো অ্যাটাকের দায় স্বীকার করেছে আইএস।
এখন পর্যন্ত এ সন্ত্রাসী হামলায় দুইজন পুলিশ সদস্যসহ নয়জন আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নাগরিক জিম্মি রয়েছে; তাদের মধ্যে কয়েকজন বিদেশি রয়েছেন বলে জানা গেছে।








