চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান-শোলাকিয়ায় ব্যবহৃত অস্ত্রের উৎস খুঁজে পেয়েছে পুলিশ

সৌমিক আহমেদসৌমিক আহমেদ
২:২৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্রের উৎসের সন্ধান পেয়েছে পুলিশ। পাশাপাশি দুইটি ঘটনারই মদদদাতাদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। সারাদেশে নিখোঁজদের তালিকা প্রকাশ করবে পুলিশ সদর দপ্তর।

পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বাড়াতে প্রফেশনাল মাস্টার্স কোর্সের উদ্বোধন করেছেন আইজিপি এ কে এম শহীদুল হক। পুলিশ স্টাফ কলেজে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা মামলার অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আইজিপি।

ওই দুই ঘটনায় ব্যবহৃত অস্ত্রের যোগানদাতাদের চিহ্নিত করে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

পুলিশ প্রধান বলেন, ‘তারা যে অস্ত্র ব্যবহার করেছে তা অত্যাধুনিক – সেটা আমি বলব না। তবে তা দিয়ে মানুষ মারা যায়। সেই অস্ত্রের উৎস আমরা খুঁজে পেয়েছি। এখানে অনেকগুলো সোর্স আছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজনের মাধ্যমে অস্ত্র এসেছে। আমরা এরকম দু’একটি উৎস সনাক্ত করেছি এবং এর সঙ্গে জড়িতদের আমরা গ্রেফতার করেছি।’

দেশীয় মদদদাতাদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক জঙ্গিসংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ প্রধান। নিখোঁজদের তালিকা নিয়েও কথা বলেন আইজিপি।

তিনি বলেন, যাচাই-বাছাই করে যখন একটি চূড়ান্ত আকারে আসবে তখন জাতীয়ভাবে নিখোঁজদের একটি বিস্তারিত তালিকা করে সেটি জানিয়ে দেয়া হবে। সব নিখোঁজই যে জঙ্গি কার্যক্রমে অংশ নিয়েছে তা নয় – বিষয়টি স্পষ্টভাবে মনে করিয়ে দিলেন আইজিপি শহীদুল হক।

Reneta

গুলশান হামলায় নিহত জঙ্গিদের লাশগুলো পরিবার নিতে না চাইলে অঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানজঙ্গিশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT