বাড়তি সতর্কতার দরকার নেই বলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে কূটনীতিক পাড়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
যদিও এর আগেই দুই বিদেশী নাগরিক খুন হওয়ার পর গুলশান ও বারিধারায় পুলিশ ও র্যারের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। শনিবার রাত থেকে এসব এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও টহল শুরু করেছে।
বিজিবির একজন কর্মকর্তা জানান, আপাতত কূটনীতিক এলাকার বাড়তি নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় বসবাসরত মানুষের বিশেষ নিরাপত্তার জন্য এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুলশানের অপরাধ বিভাগের উপ-কমিশনার এস এম মোস্তাক আহমেদ জানান, তারা (বিজিবি) গুলশান ও বারিধারা এলাকায় রাত্রিকালীন নিরাপত্তার দায়িত্বে থাকবে।







