চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নিকাণ্ড নিয়ে নাশকতার সন্দেহ দূর করার পাশাপাশি ফায়ার সার্ভিসের দক্ষতা উন্নয়ন জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
২:০১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে লাগা ভয়াবহ আগুনে পুরো মার্কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতভর চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। বরং তা আরো ছড়িয়েছে। গুলশান ও আশেপাশের অভিজাত এলাকার ক্রেতাদের প্রয়োজন অনুসারে ডিসিসি মার্কেটের বেশিরভাগ দোকান মূলত দামী ও অভিজাত পণ্যসামগ্রী সাজানো। ওই মার্কেটের ছোট-বড়-মাঝারি ব্যবসায়ীদের প্রায় সবকিছু হারিয়ে আহাজারি করতে দেখা গেছে। আগুন লাগার একপর্যায়ে মার্কেটের কাঁচাবাজার অংশের ভবন ধসে পড়ে এবং পরে আরো একাধিকবার ধসের ঘটনা ঘটে। পানির স্বল্পতা, রাস্তায় যানজট ও স্থানীয় জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে, যা রাজধানীর যেকোনো অগ্নিকাণ্ডের সময়ের একটি সাধারণ-নিয়মিত সমস্যা হিসেবে দেখা যায়। এছাড়া আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, বিভিন্ন সময়ের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা তা নিয়ে বিভিন্ন মহলের বিভিন্ন আশঙ্কা থাকে। কড়াইল বস্তির আগুন থেকে সুন্দরবনে লাগা আগুন নিয়ে জনসাধারণের মনের ওইসব আশঙ্কা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। তবে ডিসিসি মার্কেটের আগুন যে নাশকতা নয়, তা ঘটনাস্থলে এসে জানিয়েছেন ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক। রাজধানী হিসেবে একটি নগরে যে পরিকল্পিত উন্নয়ন অবকাঠামো থাকা দরকার, তার সুস্পষ্ট অভাব আছে। যেখানে সেখানে মার্কেট-দোকান, রাস্তা-পার্কিংয়ের অভাবসহ ট্রাফিক আইনের বাস্তবায়ন না হওয়ার কারণে মেগাসিটি ঢাকা একটি দীর্ঘমেয়াদী সমস্যাস্থল হিসেবে চিহ্নিত হয়েছে। যার প্রতিফলন ঘটেছে সংবাদমাধ্যম ইকোনমিস্টের ‘ইন্টেলিজেন্স ইউনিট’-এর বিশ্বের ১৪০ শহরের তালিকায়, সেখানে ২০১৬ সালে রাজধানী ঢাকা বাস অযোগ্য শহর হিসেবে চতুর্থস্থানে আছে। একদিন দুদিনে অবশ্য এই সমস্যার সমাধান হবে না, এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। নগর পরিকল্পক থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ের সবাইকে রাজধানীর অবকাঠানো উন্নয়নের চিন্তায় কিছুটা রাশ টেনে রাজধানীর উপর থেকে বাড়তি চাপ কমানোর বিষয়ে ভাবা উচিত। নগরীর অবকাঠামো পরিকল্পনা ও ভাবনার সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশনসহ ফায়ার সার্ভিসের দক্ষতা ও মান উন্নয়নের পাশাপাশি অগ্নিকাণ্ড নিয়ে জনমনে নাশকতার সন্দেহ দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে আর ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির উদ্দীন

এপ্রিল ২২, ২০২৬

তীব্র গরমে মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক চিত্র

এপ্রিল ২২, ২০২৬

নতুন করে ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT