চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান ট্রমা দ্রুত কাটিয়ে উঠতে আশাবাদী ঢাকায় থাকা মার্কিনীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের ঘটনা খুব শিগগিরই কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকরা। এই ঘটনা মেনে নেয়ার মতো না হলেও পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটবে বলে আশা তাদের। আর সাধারণ থেকে মাত্র কয়েক মাসের ব্যবধানে কারা তরুণদের ভয়াবহ সন্ত্রাসী বানালো তাদের খুঁজে বের করার দাবি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। 

সকাল থেকে নিহতদের স্মরণ করতে গুলশানের ৭৯ নম্বর রোডের হলে আর্টিজান রেস্টুরেন্ট প্রাঙ্গণে এসেছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এদের মধ্যে পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ থাকা দু’জন আমেরিকান বলেছেন, তাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। তাদের বিশ্বাস খুব দ্রুতই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ। তারা বলেন, আশা করছি আবার বাংলাদেশে নিরাপত্তা ও ভাতৃসুলভ ভালোবাসা ফিরে আসবে। আশা করি বাংলাদেশ এসবের উর্দ্ধে উঠতে পারবে এবং আবার সেই সেরা দেশ হয়ে উঠতে পারবে। 

Banglabid

গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার ঘটনা গত শুক্রবারের। এরই মধ্যে ৫ জঙ্গির পরিচয় দিয়েছে পুলিশ। এদের মধ্যে নিবরাস ইসলাম ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। অন্যদিকে গত ২৯ ফেব্রুয়ারি কোচিংয়ে যাবার কথা বলে মীর সামেহ মোবাশ্বের বনানীর ডিওএইচএসের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। অন্যরাও নিখোঁজ মাত্র কয়েকমাস আগে।

এত অল্প সময়ে দুধর্ষ সন্ত্রাসী হয়েছে কাদের সংস্পর্শে সে প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি।

টিপু মুন্সি বলেন, আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ। কিন্তু কারা যেন আজ অবস্থা বিষাক্ত করে তুলেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কারা এভাবে তাদের পরিবর্তন করলো সে ব্যাপারে সবাইকেই সচেতন হতে হবে। কারা এর পেছনে তা খুঁজে বের করাও জরুরি হয়ে পড়েছে। সরকারও এর বিরুদ্ধে নিশ্চয়ই খুব শক্ত অবস্থান নিবে।

Reneta

ভয়াবহ এই জঙ্গি হামলার কারণে করুণ এক নিস্তব্ধতা নেমে এসেছে গুলশানে। শুধু হলে আর্টিজান নয়, সব রেস্টুরেন্টেই রয়েছে বাড়তি নিরাপত্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐক্যের জন্য শর্ত দিয়ে বিভেদের পথে আওয়ামী লীগ

পরবর্তী

ঈদে শেষ মুহূর্তের প্রস্তুতি

পরবর্তী

ঈদে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর নয় শোক এবার বর্ষার কাব্য হোক !

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT