জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের জন্য শর্তের কথা বলে আওয়ামী লীগ বিভেদের পথে হাঁটছে বলে মনে করছে বিএনপি।
নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সময় জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই, এখন শর্তের কথা বলে কালক্ষেপণ করলে জঙ্গিবাদের অশুভ শক্তিই লাভবান হবে।
রিজভী আরো বলেছেন, ক্রসফায়ারের কারণে অপরাধে আরো নানা মাত্রা যোগ পাচ্ছে।








