চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলশান ও শোলাকিয়া হামলায় আগেই তথ্য ছিল’

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৬:৩৩ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশান এবং শোলাকিয়ায় হামলার বিষয়ে আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ কারণেই হামলা দমন করা সম্ভব হয়েছে।

তিনি বলেছেন, ৫০টি টার্গেট কিলিং এর পেছনে কারা আছে সে বিষয়েও সব তথ্য পাওয়া গেছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘গুলশান হামলার আগে এ বিষয়ে সব ধরনের গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল। গোয়েন্দা তথ্য ছিল, গুলশান এলাকায় কিছু একটা ঘটতে পারে। এ কারণে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। শোলাকিয়ায়ও একই ধরনের হামলার চেষ্টা হয়েছিল, পুলিশ চেকপোস্টে আমাদের পুলিশ সদস্য নিহত হয়েছে। এর পেছনে কারা, কারা এদের মদদ দিয়েছে, তা আমাদের জানা আছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘স্বাধীন দেশে রাষ্ট্রদ্রোহীদের জায়গা নেই। আমরা কঠোর হাতে তা দমন করবো। আমরা বিশ্বাস করি, এই দেশের তরুণরা এতটা বিপথগামী নয়। তারা এই সামাজেরই সন্তান, তারা মানুষ হত্যা করতে পারে এটা বিশ্বাস হয় না।’

শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসবাদকে সমর্থন করে না।

Reneta

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অল্প সংখ্যক শিক্ষক জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাদের কেউ রেহাই পাবে না। জঙ্গিবাদের সঙ্গে শিক্ষকদের যে অংশটি জড়িত, তাদেরকে চিহ্নিত করা হয়েছে।

শিক্ষা কার্যক্রম চালু থাকা ৮৫টিসহ ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ও শিক্ষক প্রতিনিধিরা সভায় অংশ নেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শীর্ষ
ইংরেজী মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ, র‌্যাব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, আগামী ২১ জুলাই সব কলেজের অধ্যক্ষ, ২৩ জুলাই পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর চলতি মাসের শেষদিকে মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবাসিক এলাকার অবৈধ বাণিজ্যিক ভবন উচ্ছেদের সিদ্ধান্ত

পরবর্তী

‘গুলশান ও শোলাকিয়া হামলায় আগেই তথ্য ছিল’

পরবর্তী

দুটি নিঃস্ব পরিবারের কান্না থেকে আমরা কি শিখলাম?

দুটি নিঃস্ব পরিবারের কান্না থেকে আমরা কি শিখলাম?

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT