বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ফোয়াদ নাসের বাবু

ফোয়াদ নাসের বাবুর ছবি, বাংলা সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফোয়াদ নাসের বাবুর ছবি, তিনি বাংলার জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও সাংবাদিক।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রধান ফোয়াদ নাসের বাবু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হামিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ফোয়াদ নাসের বাবু নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই হার্টে সফল ভাবে রিং পরানো হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে। তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।’

দেশের অন্যতম সংগীত পরিচালক ও ফিডব্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ফোয়াদ নাসের বাবু। ব্যান্ড পরিচালনার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবে টানা পাঁচ দশক কাজ করে চলেছেন তিনি।

বিষয়:ফোয়াদ নাসের বাবু হামিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…