চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর অসুস্থ কণ্ঠশিল্পী লিজা, হাসপাতালে ভর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত তারকা কণ্ঠশিল্পী লিজা।

রবিবার (২২ সেপ্টেম্বর) লিজার পরিবার তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করেন।

ওইদিন রাতেই তার পিত্তথলিতে (গলব্লাডার) অস্ত্রোপচার করা হয়। লিজার ভাতিজি শিউলি চ্যানেল আই অনলাইনকে জানান, তার পিত্তথলি’তে অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে লিজা গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন।

দিন দিন এটা বড় হচ্ছিল। তাই পরিকল্পনা করেই রবিবার অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘অল্প অল্প কাথাবার্তা বলতে পারছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে বাসায় ফিরতে পারব।’

আইসিইউ থেকে লিজাকে এখন সাধারণ বেডে রাখা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানা যায়।

২০০৮ সালে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ক্লোজআপ ওয়ান’র চ্যাম্পিয়ন হন লিজা। তার প্রথম একক অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’ প্রকাশিত হয় ২০১২ সালে। তার দ্বিতীয় অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’ বাজারে আসে ২০১৫ সালে। দেশ-বিদেশে কনসার্ট করার পাশাপাশি সিনেমায় প্লেব্যাকও করেন লিজা। তার বেশকিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পীক্লোজআপ ওয়ানলিজালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে ভিসি’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের টানা অনশন

পরবর্তী

সেন্সর পেরোল ‘ইতি, তোমারই ঢাকা’, নভেম্বরে মুক্তি

পরবর্তী

সেন্সর পেরোল ‘ইতি, তোমারই ঢাকা’, নভেম্বরে মুক্তি

চীন থেকে ঘুরে এসে-যুব ক্যাম্প

চীন থেকে ঘুরে এসে

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT