গুম-খুন করেও সরকার তা গোপন করতে পারেনি, আর তাই আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে এগুলো উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত আলোচনায় তারা বলেন, গুম হওয়া পরিবারগুলোর কান্না বন্ধ করতে হলে সরকারকে সরাতে হবে। সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন তারা।







