চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুম-খুন, মামলা-হামলার ‘হিসাব’ দিল বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

২০০৯ সাল থেকে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে দাবি করে বিএনপি বলেছে, আগামী নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। তারা আবারও ২০১৪ সালের মতো একদলীয় নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।

শনিবার নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০০৯ সাল থেকে বিএনপির বিরুদ্ধে মামলা, আসামী, গ্রেপ্তার, গুম, খুনের একটি পরিসংখ্যান তুলে ধরে এসব কথা বলেন।

পরিসংখ্যানে বলা হয়, ২০০৯ সাল থেকে ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত মোট মিথ্যা মামলার সংখ্যা ৯০ হাজার ৩৪০টি, মোট আসামীর সংখ্যা ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন, কারাগারে বন্দি ৭৫ হাজার ৯২৫ জন, মোট হত্যার সংখ্যা ১ হাজার ৫১২ জন। এর মধ্যে আইনশৃঙ্খলাবাহিনী দ্বারা বিএনপি নেতাকর্মীর হত্যার সংখ্যা ৭৮২ জন।

এছাড়া মোট গুমের সংখ্যা ১ হাজার ২০৪ জন, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে গ্রেপ্তার দেখানো হয়- ৭৮১ জন এবং বিএনপির গুম ছিলো ৪২৩ জন, বর্তমান বিএনপি নেতাকর্মীদের মোট গুম সংখ্যা ৭২ জন এবং আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুরুতর জখম ও আহত হয়েছে ১০,১২৬ জন।

এতে আরো বলা হয়, ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট প্রাপ্ত গায়েবি মিথ্যা মামলা, আসামী হলো- মোট মামলা ৪১৪৯ টি, জ্ঞাত আসামীর সংখ্যা ৮৬ হাজার ৬৯২ জন, অজ্ঞাত আসামী ২ লাখ ৭৬ হাজার ২৭৭ জন, গ্রেপ্তারের সংখ্যা ৪ হাজার ৬৮৪ জন৷

মির্জা ফখরুল বলেন, এসবের একটিই উদ্দেশ্য সরকারের৷ তাহলো গায়েবী মামলায় সারাদেশে জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করে আগামী নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখা৷ ২০১৪ সালের মতো আরেকটি ভোটারবিহীন ও বিরোধী দলবিহীন নির্বাচনের কূটকৌশল নিচ্ছে সরকার।

Reneta

তিনি বলেন, দেশে-বিদেশে বক্তৃতার সময় তারা বলেন যে, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে৷ অথচ তা সম্পূর্ণ মিথ্যা। সরকারের কার্যক্রম থেকে প্রমাণিত হয় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে যেন বিএনপি নির্বাচনে যেতে না পারে৷ এ কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না৷

ফখরুল বলেন, আমরা আবারও বলছি যে, খালেদা জিয়াকে মুক্তি দিন, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। আমাদের যে, ৭ দফা তা পূরণ করতে হবে৷ নয়ত এখানে কোনো নির্বাচনের পরিবেশ থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খুনগুমবিএনপিমামলাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়, পতাকায় মোড়া সুরসম্রাজ্ঞী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রীর সঙ্গে ধাক্কা নিয়ে মাসুদ অরুন বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়ানো হয়েছে

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT